Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দেবের নামে চালু হলো ডাকটিকিট, উচ্ছ্বাসে ভাসছে তাঁর ভক্তরা (Dev)।
দেবকে বড় স্বীকৃতি ভারতীয় ডাক বিভাগের (Dev)
রাজনীতির ময়দান হোক বা সিনেমার পর্দা, বারবার মন জয় করে নিয়েছেন দেব। ‘চ্যালেঞ্জ’-এ তাঁর এন্ট্রির দৃশ্য হোক বা ‘প্রজাপতি’-তে মিঠুনের সাথে সম্পর্কের রসায়ন। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, তাঁর অগুণিত ভক্তদের মধ্যে রাজত্ব বিস্তার করেছেন দেব। প্রায় দুই দশকের কেরিয়ারে বিলিয়ে গিয়েছেন ভালবাসা। এবার টলিউডের ‘মেগাস্টার’ দেবের সাফল্যের মুকুটে যোগ হল আরও একটি নতুন পালক। ২০ বছরের অভিনয় জীবন এবং জনসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে এবার ভারতীয় ডাকবিভাগের ডাকটিকিটে জায়গা করে নিলেন দীপক অধিকারী ওরফে দেব। সম্প্রতি অভিনেতা নিজেই সমাজমাধ্যমে এই বিশেষ খবরটি ভাগ করে নিয়েছেন, যা দেখে আপ্লুত তাঁর অগুনতি অনুরাগী (Dev)।
একসময় যাঁর বাচনভঙ্গি নিয়ে হাসি ঠাট্টা করতো সিনেপাড়ার ‘এলিট’ শ্রেণীর লোকেরা, আজ সেই ছেলেটাই নেতা-অভিনেতা দুই অবতারেই ‘চ্যাম্পিয়ন’। একদিকে বাক্স অফিস ওপেনিং আবার অন্যদিকে ক্রিটিকদের থেকেও প্রশংসা কুড়িয়ে নিয়েছেন সৌজন্যের ‘পোস্টারবয়’। ভালবাসার মন্ত্রবলেই জয় করে নিয়েছেন সকলের মন। এবার তাঁর কর্মকান্ডের স্মারকস্বরূপ পেলেন এই সম্মান।

নিজের নামে প্রকাশিত ডাকটিকিটের ছবি শেয়ার করে দেব আবেগঘন কণ্ঠে দেব লেখেন, ‘আমি সম্মানিত এবং অভিভূত। আমার নামে ডাকটিকিট প্রকাশ করার জন্য ইন্ডিয়া পোস্ট-কে আমার আন্তরিক ধন্যবাদ। এই ধরনের সম্মানের যোগ্য হিসেবে বিবেচিত হওয়া আমার কল্পনারও অতীত ছিল। এই স্বীকৃতি যেমন মানুষের ভালবাসা ও বিশ্বাসের অবদান, তেমনই আমার মানুষ হিসেবে গড়ে ওঠার এই দীর্ঘ পথচলারও প্রাপ্তি। আমি চিরকৃতজ্ঞ (Dev)।’

আরও পড়ুন: Mumbai: মুম্বইয়ে ফের রিসর্ট রাজনীতি: বিএমসি জিততে প্রতিনিধিদের পাঁচতারা হোটেলে পাঠাল শিন্ডে শিবসেনা
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল উৎসবে এই বিশেষ ডাকটিকিটটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অভিনেতার পাশাপাশি তিনি ঘাটালের সাংসদ। ফলে তাঁর নিজের নির্বাচনী এলাকায় এই সম্মান প্রদান এক অনন্য মাত্রা যোগ করেছে। আর এরপরেই উচ্ছ্বাসের জোয়ারে ভাসল তাঁর ভক্তরা।
‘অগ্নিশপথ’ সিনেমায় রচনার সাথে জুটি বেঁধে শুরু হয় তাঁর যাত্রাপথ। তারপর বহু ঘাত-প্রতিঘাত পার করে নিজেকে প্রতিষ্ঠিত করেন দেব। আজ তিনি বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষস্থানীয় নায়ক এবং সফল প্রযোজক। বাণিজ্যিক ছবি থেকে শুরু করে অন্যধারার বিষয়ভিত্তিক ছবি, কোনও কাজেই পিছুপা হননি তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার মানসিকতাই তাঁকে আজ এই বিরল সম্মানের অধিকারী দেব (Dev)।


