Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশ ক্রিকেটারদের মতে বোর্ডের সঙ্গে বৈঠকে ক্রিকেটারদের মতামত জানতে চাওয়া হয়নি বরং সিদ্ধান্ত জানানোর জন্যই বৈঠক ডাকা হয়েছিল (Bangladesh)।
বোর্ডের সিদ্ধান্তে ক্ষিপ্ত ক্রিকেটাররা (Bangladesh)
ভারতে খেলতে আসবে না বলে বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এমনটাই জানিয়েছেন। তবে বিসিবি-র তরফে এই সিদ্ধান্ত নেওয়ার আগে আসিফ নজরুল ক্রিকেটারদের সঙ্গে একটি বৈঠক ডাকেন। তবে সেই বৈঠক নিয়েও তৈরি হয়েছে বিতর্ক (Bangladesh)।
এমনটাই বিস্ফোরক অভিযোগ এনেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাঁদের দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের সঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের একটি বৈঠক ডেকে থাকলেও সেই বৈঠক ছিল শুধুমাত্র একটা প্রহসন মাত্র। আর এই অভিযোগের পর থেকেই বাংলাদেশের ক্রিকেটের অন্দরের গৃহযুদ্ধ সামনে এসেছে।
বাংলাদেশের ক্রিকেটারদের বক্তব্য অনুযায়ী তাঁদের মতামত নেওয়া বা সম্মতি নেওয়ার জন্য এই বৈঠক ছিল না বরং বৈঠক ডাকা হয়েছিল সিদ্ধান্ত জানানোর জন্য। অর্থাৎ বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তই জানিয়ে দেওয়া হয় ক্রিকেটারদের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেন, ‘অনেকে ভেবেছিলেন এই বৈঠকে আমাদের সম্মতি নেওয়া হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। আমাদের শুধু জানিয়ে দেওয়া হয়েছে, কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে। ওঁরা পরিকল্পনা করেই বৈঠকে এসেছিলেন, আমাদের মতামতের কোনও গুরুত্বই ছিল না।’

আরেক ক্রিকেটারও একই সুরে অভিযোগ তোলেন। তাঁর কথায়, ‘আমাদের কিছুই জিজ্ঞেস করা হয়নি। আগে অন্তত আমাদের কথা শোনা হত। এবার সরাসরি জানিয়ে দেওয়া হল, এটা আর হচ্ছে না। আসলে সরকার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এটা ছিল সরাসরি নির্দেশ (Bangladesh)।’
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিফ নজরুল জানান, বাংলাদেশের অবস্থানে কোনও পরিবর্তন হবে না। তিনি আইসিসির বিরুদ্ধে ‘যথাযথ বিচার’ না করার অভিযোগ তোলেন।
আরও পড়ুন: Hypersexual Disorder: অতিরিক্ত কামনার তাড়নায় পাগল! দানা বাঁধছে অজানা রোগ?
টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস এবং টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দু’জনেই স্পষ্টভাবে জানান, দল হিসেবে তারা টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত। তবে সেই মতামত বোর্ডের সিদ্ধান্ত বদলাতে পারেনি। তবে এই বয়কটের সিদ্ধান্তের পর আর্থিক ক্ষতির পাশাপাশি ক্রিকেটারদেরও ক্ষতি হতে চলেছে বলেই মনে করছেন। এর প্রভাব তাঁদের খেলায়ও পড়তে চলেছে। এই প্রসঙ্গে এক ক্রিকেটারের আক্ষেপ, ‘এভাবে চলতে থাকলে ক্রিকেটটাই শেষ হয়ে যাবে। আমরা না গেলে ক্ষতি আমাদেরই হবে। আর কারই বা ক্ষতি হবে?’ তবে বাংলাদেশ ক্রিকেট যে ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে এই নিয়ে বিশেষজ্ঞরা একমত। বাংলাদেশের বোর্ডের কাছে ক্রিকেট হেরে গেল বলেই মনে করছেন সবাই (Bangladesh)।


