Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
বিশেষ প্রতিবেদন: সুকৃতি ভট্টাচার্য, কে টিভি বাংলা ডিজিটাল: এখন আর আগুন নেই। চারদিকে শুধু পোড়া ছাই আর ধ্বংসাবশেষের চিহ্ন। ওই মাটিতে মিশে যাওয়া এলাকায় যে আর কিছুই মিলবে না , তা জানে সবাই(Nazirabad)। কিন্তু ও জানে না। ওকে বোঝাবে কে? একরাশ উদ্বেগ নিয়ে ও এখনও খুঁজে চলেছে সন্তানদের, সদ্যোজাতদের।
কোথায় গেল ওরা (Nazirabad)
করুণ একজোড়া চোখ ঘুরে বেড়াচ্ছে নাজিরাবাদের আগুনে পুড়ে ছাই মৃত্যুপুরীর চারধারে। সদ্যই মা হয়েছিল এই সারমেয়টি। গুদামের এককোণে পরম নিশ্চিন্তে সদ্যোজাতদের নিয়ে শান্তির আশ্রয়টুকু খুঁজে নিয়েছিল সে। কিন্তু ভয়াবহ আগুন সেই আশ্রয় তো নিয়েইছে, নিয়ে গেছে তার ছোট্ট সন্তানগুলিকেও।
সন্তানদের জন্য খোঁজ (Nazirabad)
পুড়ে ছাই নাজিরাবাদের ওই বাড়ি থেকে যখন একে একে বেরোচ্ছে মানুষের মৃতদেহ, তখন গুটি কয়েক কুকুরছানা কোথায় হারিয়ে গিয়েছে তার হিসেব তো কেউ রাখেনি। তাদের খোঁজও কেউ করেনি। কিন্তু কেউ না করলেও কেউ তো ওদের ছিল। ওদের তো মা ছিল এবং আছেও। তাই গভীর উদ্বেগে নিজের সদ্যোজাতদের খুঁজে ফিরেছে মা কুকুরটি। একটানা ডেকে গিয়েছে, কেঁদেছে অভিযোগ করেছে অথচ কেউ শোনেনি। বা কেউ শুনেছে , বুঝেছে কিন্তু তাদের করার কিছুই ছিল না।
আরও পড়ুন: Madhyamik: মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে কলকাতায় কড়া বিধি: জারি বিশেষ ট্রাফিক গাইডলাইন
কেউ সাড়া দেয় না (Nazirabad)
সদ্যপ্রসবা মায়ের আর্তি আর সন্তানদের খোঁজ তাকে বারবার টেনে নিয়ে গিয়েছে সেখানে, যেখানে সে তাদের রেখে গিয়েছিল। অগ্নিকাণ্ডে নিহতদের পরিজনদের কান্না, আর্তির চেয়ে তার শোক কম কিছু নয়। করুণ চোখে পোড়া গন্ধমাখা ভস্মীভূত গুদামেই সে এখনও খুঁজে চলেছে তাঁর হারা মাণিকদের গন্ধ। কান পেতে শুনতে চাইছে কচি গলার ডাক। কিন্তু কেউ সাড়া দেয় না।



