Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। ঠিক সেই সময়েই চলছে SIR এর কাজ। ফলে একসঙ্গে দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে গিয়ে চরম ব্যস্ততার মধ্যে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা(Madhyamik SIR)। শুধু শিক্ষক নন নির্বাচন কমিশনের তরফে স্কুল পরিদর্শকদেরও এই কাজে যুক্ত করা হয়েছিল। তাঁদের অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা AERO হিসেবে নিয়োগ করা হয়েছে ।
SIR-এর কাজ সামাল দেওয়া নিয়ে প্রশ্ন (Madhyamik SIR)
মাধ্যমিক পরীক্ষার সময়ে বিপুল প্রশাসনিক কাজ কীভাবে সামাল দেওয়া হবে তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে কলকাতা দক্ষিণের বেশ কিছু এলাকায় বিশেষ করে রাসবিহারী ভবানীপুর ও বালিগঞ্জে শুনানির কাজ সম্পূর্ণ হয়েছে। শুধুমাত্র বন্দর এলাকায় সামান্য কাজ বাকি রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার মাদারিহাট ফালাকাটাতেও শুনানি শেষ হয়েছে। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখনও সম্পূর্ণ হিসাব মেলেনি যদিও অনেক এলাকায় কাজ প্রায় শেষের পথে।
উদ্বেগের আশঙ্কা ওড়াল CEO দফতর (Madhyamik SIR)
এই পরিস্থিতিতেই মাধ্যমিক শিক্ষা পর্ষদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দফতরে পরপর দু টি চিঠি পাঠিয়ে উদ্বেগের কথা জানায়। আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
আরও পড়ুন: Bhajan Clubbing: ভজন ক্লাবিং: জেন-জির নতুন স্পিরিচুয়াল রেভ
সিইও দফতরের বক্তব্য (Madhyamik SIR)
সূত্রের খবর সিইও দফতরের বক্তব্য স্কুল পরিদর্শক বা AERO হিসেবে নিযুক্ত বহু আধিকারিকের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে বা শেষের পথে। ফলে এই বিষয়ে জেলাশাসকদের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। প্রয়োজনে তাঁরা AERO পরিবর্তনও করতে পারেন। এ ক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কোনও সরাসরি ভূমিকা নেই বলেই জানানো হয়েছে ।



