Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আমেদাবাদ থেকে মুম্বই ফিরলেন ভারতের তারকা ক্রিকেটার শিবম দুবে তবে ট্রেনে করে ফিরতে হলো তাকে (Shivam Dube)।
টিকিট না মেলায় ট্রেনে করে ফিরলেন দুবে (Shivam Dube)
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘোর এখনও লেগে রয়েছে ভারতীয় ক্রিকেটার থেকে সমর্থক সকলের মনে। তবে এবার সবার বাড়ি ফেরার পালা। মাসের শেষ থেকে শুরু হওয়ার কথা রয়েছে আইপিএল। যদিও এখনও সূচি ঘোষণ করা হয়নি। এমনকি যুদ্ধ পরিস্থিতিতে আইপিএল নিয়ে কিছু অনিশ্চিয়তাও তৈরি হয়েছে (Shivam Dube)।
বিশ্বকাপ জিতে ভারতীয় দলের সকল সদস্য যখন চার্টার্ড বিমানে বাড়ি ফিরছেন তখন ট্রেনে বাড়ি ফিরতে হলো দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শিবম দুবেকে। ফাইনালেও তাঁর অনবদ্য ঝোড়ো ইনিংসের ফলে ভারতের স্কোর বোর্ডে তখন ২৫০ প্লাস রান। কিন্তু সেই প্লেয়ারেরই জায়গা হলো না বিমানে? তাকে ফিরতে হলো এসি থ্রি টায়ারে। কিন্তু কেন এমন হলো?

জানা গিয়েছে আহমেদাবাদ থেকে মুম্বই ফেরার কোনও বিমানেই জায়গা ছিল না। ফলে টুইট পাননি দুবের স্ত্রী ও এক বন্ধু। এরপরেই তিনি সিদ্ধান্ত নেন ট্রেনেই ফিরবেন তিনি। আর টিকিট কেটে ফেললেন এসি থ্রি টায়ারে। তবে সেক্ষত্রে সমর্থকদের চিনে ফেলার ঝুঁকি ছিল। কারণ বিশ্বকাপজয়ী প্লেয়ারদের নিয়ে সমর্থকদের উৎসাহ থাকবে এটাই স্বাভাবিক এবং তাকে চিনে ফেললেই হুড়ুহুড়ি পড়ে যেতে পারে। তবে এমনটা হয়নি। সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী বিমানের টিকিট না পাননি তিনি। আর গাড়িতে বাই রড ফিরতে অনেকটা সময় লাগবে আর তাই দ্রুত ফিরতেই এমন সিদ্ধান্ত নেন দুবে।

দুবে জানিয়েছেন, ‘কোনও বিমানেই জায়গা ছিল না। তাই খুব ভোরের ট্রেনে আমেদাবাদ থেকে মুম্বই ফেরার সিদ্ধান্ত নিই। গাড়িতেও যেতে পারতাম। কিন্তু তাতে অনেক সময় লাগত।’ জানা গিয়েছে, দুবে, তাঁর স্ত্রী ও এক বন্ধু ট্রেনের থার্ড এসির টিকিট কাটেন। দুবে জানিয়েছেন, ‘পরিবারের অনেকেই বলাবলি করছিল কেউ যদি চিনে ফেলে তাহলে তো মুশকিল হয়ে যাবে (Shivam Dube)।’
কিন্তু দুবেকে কেউ চিনতেই পারেননি। কারণ দুবে মাথায় টুপি, মুখে মাস্ক ও ফুল হাত শার্টে নিজেকে ঢেকে নিয়েছিলেন পুরোটাই। ভোর পাঁচটা দশে দুবের ট্রেন ছিল। ওই সময় প্ল্যাটফর্ম অন্য সময়ের থেকে ফাঁকা থাকে বলেই অত ভোরের ট্রেনে ফেরার সিদ্ধান্ত। দুবের কথায়, ‘স্ত্রীকে বলা ছিল আমি প্ল্যাটফর্মের বাইরে গাড়িতে বসে থাকব। ট্রেন ছাড়ার ঠিক পাঁচ মিনিট আগে গাড়ি থেকে নেমে ট্রেনে উঠব।’
আরও পড়ুন: Ananya Sukanta Wedding: অনন্যা–সুকান্তর বিয়ে ঘিরে বিতর্ক
এমনটাই করেছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য। তবে তাঁর সঙ্গে এ পুলিশ অফিসারও ছিলেন। শিবম বলেন, ‘ট্রেনে কেউ আমাকে চিনতেই পারেননি। ওয়াশরুমও ব্যবহার করেছি। কোনও সমস্যা হয়নি। যাত্রাপথ খুব সুন্দর ছিল।’ নিজের শহরে নামার পর দুবেকে পুলিশি নিরাপত্তায় বাড়ি পৌঁছে দেওয়া হয় (Shivam Dube)।


