Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ১৪ বছর পরে ঘরে ফিরলেন পুরনো নাইট, কলকাতাকে খেতাব জেতানোর নেপথ্য নায়ক ছিলেন তিনি (Manvinder Bisla)।
ঘরে ফিরলেন চ্যাম্পিয়ন নাইট (Manvinder Bisla)
পৃথিবীর ইতিহাসে যে সকল যোদ্ধাদের নাম আসে তাদের মধ্যে অন্যতম হলো ‘নাইট’। লোহার বর্মে ঢাকা এই যোদ্ধাদের যুদ্ধে পরাজিত করা একপ্রকার অসম্ভবও হয়ে যেত মাঝে মাঝে। ঘোড়া ব্যবহার করে অত্যন্ত ক্ষীপ্রতার সাথে আক্রমন করা নাইটদের অন্যতম বৈশিষ্ট ছিল। তবে এই লড়াইয়ের গল্প ২২ গজের। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স তখন আইপিএল ট্রফি জিততে মরিয়া। সালটা ২০১২, ২৭ মে, নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। কিন্তু সেই বছর ফাইনালে যে নামটা সবথেকে বেশি উচ্চারিত হয় সেটা মনবিন্দর সিং বিসলা। সেই রাত কলকাতার রূপকথার, নিঃশব্দ সাহসের গল্প (Manvinder Bisla)।
চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছিল সেই বছরের ফাইনাল, বিপক্ষ ধোনির চেন্নাই। ১৯০ রান তাড়া করতে নেমে বিসলার ব্যাটে ঝড় ওঠে। ৪৮ বলে ৮৯ রানের বিধ্বংসী ম্যাচ জেতানো ইনিংস খেলছিলেন তিনি। চেন্নাইয়ের ঘরের মাঠে তখন চেন্নাই অপ্রতিরোধ্য, সেই দলকে হারিয়ে আইপিএল খেতাব নিজেদের নামে করে নেয় কলকাতা। অধিনায়ক বর্তমান ভারতীয় দলের কোচ গম্ভীর। সেই জয়ের পর পার হয়ে গিয়েছে বহু বছর। ক্রিকেটে এসেছে আমূল পরিবর্তন। কিন্তু মনবিন্দর সিং বিসালকে মনে রেখেছে কলকাতার সমর্থকরা (Manvinder Bisla)।

সেই মনবিন্দর সিং বিসলাকে কলকাতা নাইট রাইডার্সের হেড অফ স্কাউট ঘোষণা করল কেকেআর। বিসলাকে নিয়ে আশার আলো দেখছেন নাইট ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে টিম কতৃপক্ষ। আরেকভক্ত লিখেছেন, ওয়েলকাম ব্যাক বিসলাজি। নাইট ফরএভার।

আরও পড়ুন: Iran Relief: ইরান যুদ্ধে দেশে রফতানি বাণিজ্যে প্রভাব, ৪৯৭ কোটি টাকার ত্রাণ প্যাকেজ কেন্দ্রের
শেন ওয়াটসনকে ওয়েলকাম দলের কোচের
হেড কোচ অভিষেক নায়ার আগে কেকেআর-এর অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন এবং পরে সংক্ষিপ্ত সময়ের জন্য ভারতীয় দলের সঙ্গে যুক্ত থাকলেও এবার তিনি নাইটদের হেড কোচ। প্রাক্তন CSK ও RR অলরাউন্ডার শেন ওয়াটসন অভিষেকের সহকারী হিসেবে আছেন। KKR-এর হেড কোচ বলেন, ‘দলের কিছু নতুন সদস্য যোগ দিয়েছে। সবাই শেন ওয়াটসনকে খেলোয়াড় হিসেবে জানে, কিন্তু আমি জানি ও একজন অভিজ্ঞ কোচ। তোমাকে আমাদের সঙ্গে পেয়ে আমি খুব খুশি। এই ছোট সময়ে তোমার সঙ্গে কাজ করেই বোঝা যাচ্ছে, তুমি দলে অনেক মূল্য যোগ করবে। কেকেআর পরিবারে স্বাগত (Manvinder Bisla)।’


