Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বঙ্গ নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে নতুন (Uddhav Thackeray) মাত্রা যোগ করলেন মহারাষ্ট্রের প্রভাবশালী নেতা উদ্ধব ঠাকরে। তিনি প্রকাশ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সুর চড়িয়ে বলেন, বাংলায় ‘বাঘিনীর মতো’ লড়াই করছেন মমতা এবং তাঁরই জয় হওয়া উচিত। ভোটের আগে এই মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইন্ডিয়া জোটে তৃণমূলের প্রতি সমর্থন স্পষ্ট (Uddhav Thackeray)
বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস ও বামপন্থীদের বাদ দিলে (Uddhav Thackeray) ইন্ডিয়া জোটের বেশিরভাগ শরিক দলই বাংলায় তৃণমূলের পাশে দাঁড়িয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, বিহারের তেজস্বী যাদব-সকলেই বিভিন্ন সময়ে মমতার সমর্থনে মুখ খুলেছেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও কল্পনা সোরেন সরাসরি বাংলায় এসে প্রচারও করেছেন। সেই ধারাবাহিকতাতেই এবার উদ্ধব ঠাকরের মন্তব্য আরও জোরালো বার্তা দিল।

মহারাষ্ট্র থেকে বিজেপিকে কটাক্ষ (Uddhav Thackeray)
মহারাষ্ট্রে এক সভা থেকে উদ্ধব ঠাকরে শুধু মমতার প্রশংসাই করেননি, পাশাপাশি বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, নিজের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পেরে কেন অন্য রাজ্যে গিয়ে প্রচার করছেন বিজেপি নেতৃত্ব? একইসঙ্গে বাংলায় কেন্দ্রীয় বাহিনীর বিপুল মোতায়েন নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, এত বাহিনী দিয়ে নির্বাচন জেতার চেষ্টা করা হচ্ছে।
পুরনো সম্পর্কের প্রতিফলন
মমতা বন্দ্যোপাধ্যায় ও উদ্ধব ঠাকরের রাজনৈতিক সম্পর্ক নতুন নয়। লোকসভা নির্বাচনের আগেও তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। ভোটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রে গিয়ে উদ্ধবের সঙ্গে বৈঠকও করেন। এই দীর্ঘদিনের রাজনৈতিক বোঝাপড়াই এবারের নির্বাচনের আগে আরও স্পষ্ট হয়ে উঠেছে।

আরও পড়ুন: Voter List: ভোট না দিলেই নাম যাবে কাটা? আতঙ্কে বুথমুখী ভোটাররা!
ভোটের আগে বার্তা স্পষ্ট
সব মিলিয়ে, বাংলার ভোটের আগে উদ্ধব ঠাকরের এই অবস্থান ইন্ডিয়া জোটের অভ্যন্তরীণ সমীকরণ এবং বিজেপি-বিরোধী রাজনীতির একটি বড় ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। এখন দেখার, এই সমর্থন ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলতে পারে।


