Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির রাজনীতিতে শুক্রবার নাটকীয় মোড় (Ashok Mittal), বড় ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল। একদিনে একাধিক সাংসদের দলত্যাগে নড়বড়ে হয়ে পড়ল আম আদমি পার্টি-র অবস্থান।
হঠাৎ দলবদলে চমক (Ashok Mittal)
দলের পরিচিত মুখ রাঘব চাড্ডা-র বিজেপিতে যোগ (Ashok Mittal) দেওয়ার সম্ভাবনা আগেই শোনা যাচ্ছিল। তবে আসল চমক আসে যখন তাঁর সঙ্গে আরও কয়েকজন সাংসদ একযোগে দল ছাড়েন। এই ঘটনাই রাজনৈতিক মহলে বড় আলোড়ন তৈরি করেছে।
ঘনিষ্ঠর সরে যাওয়া, বাড়ল চাপ (Ashok Mittal)
সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে অশোক মিত্তল-এর সিদ্ধান্ত। কেজরীওয়ালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই সাংসদই শেষ পর্যন্ত দল ছাড়ায় ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ উঠেছে। দীর্ঘদিন তাঁর সরকারি বাসভবনেই কেজরীবাল পরিবার-সহ ছিলেন-এই তথ্য আরও তাৎপর্য বাড়িয়েছে।
বিজেপিতে একযোগে যোগদান
শুধু দু’জন নন, আরও একাধিক সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন। মোট দশজনের মধ্যে সাতজন দল ছাড়ায় রাজ্যসভায় আপের শক্তি অনেকটাই কমে গেল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংখ্যাই দলত্যাগবিরোধী আইনের ঝুঁকি এড়াতে সাহায্য করেছে।
আরও পড়ুন: ED Raid: ভোটের আগেই রাজ্যে ৯ জায়গায় ইডি হানা!
বৈঠক ভেস্তে, জল্পনা তুঙ্গে
দলের অন্দরের সংকট মেটাতে বৈঠক ডাকলেও তা আর হয়নি। তার আগেই প্রকাশ্যে দল ছাড়ার ঘোষণা করে দেন সাংসদেরা। ফলে প্রশ্ন উঠছে-এই ভাঙনের ইঙ্গিত কি আগেই পেয়েছিলেন কেজরিওয়াল, নাকি পুরো ঘটনাই ছিল আচমকা?


