Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্ভেদ্য-দূর্গ’ ডায়মন্ড হারবার। এবার সেখানেই দাপট উত্তরপ্রদেশের ‘সিংহম’-এর। অভিষেক-ঘনিষ্ট বলে পরিচিত জাহাঙ্গির খানকে ধমক দেওয়ার ভিডিয়োও এখন রীতিমত ভাইরাল। জাহাঙ্গির খান, এলাকার দাপুটে তৃণমূল নেতা। ছাব্বিশের বিধানসভার লড়াইয়ে ফলতার তৃণমূল প্রার্থী তিনি। সেখানে দ্বিতীয় দফায় নির্বাচন। ভোট শান্তিপূর্ণ করতে যোগীরাজ্য থেকে ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ আইপিএস অজয় পাল শর্মাকে (Ajay Pal Sharma) এ রাজ্যে নিয়ে এসেছে নির্বাচন কমিশন।
ডায়মন্ড হারবার পুলিশ জেলায় তাঁকে পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই ‘দাবাং’ স্টাইলে ধমক-চমক শুরু করেছেন তিনি। সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছেন ‘সিংহম’। এমনকি ‘সতর্কবার্তা’ও দিয়ে রাখেন প্রার্থীর উদ্দেশে।
অজয় পাল শর্মাকে তোপ তৃণমূলের (Ajay Pal Sharma)
গত কয়েকদিন ধরে এলাকায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এই জাহাঙ্গিরের বিরুদ্ধে। যদিও এমন অভিযোগ নতুন নয়। আগেও একাধিক ভোটে তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু প্রশাসনিক পদক্ষেপ সেভাবে মেলেনি। এবার নতুন আধিকারিক এসে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সোজা জাহাঙ্গিরের বাড়ির সামনে পৌঁছে যান। পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার (Ajay Pal Sharma) ধমকের ভিডিয়ো প্রকাশ্য আসতেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা।
আরও পড়ুন:Ajay Pal Sharma: প্রার্থীর বাড়িতে পৌঁছে কড়া ধমক! অজয় পাল শর্মার ভিডিও ভাইরাল
প্রার্থীকে ধমক দেওয়া প্রতিবাদ জানিয়ে স্যোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে এআইটিসি (AITC)। ‘যোগী আদিত্যনাথের প্রিয় এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা, দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে উত্তরপ্রদেশের কুখ্যাত সিংহম, IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে টাকার বিনিময়ে পোস্টিং, মহিলাদের সঙ্গে বিয়ের নামে প্রতারণা-সহ একাধিক অভিযোগ আছে’, এইসব বলে কার্যত আইপিএস অজয় পাল শর্মার তুলোধনা করেছে তৃণমূল।

লাস্যময়ীর সঙ্গে নাচেগানে ব্যস্ত ‘সিংহম’ (Ajay Pal Sharma)
এবার তাঁর গোপন ভিডিয়ো প্রকাশ করে সোশাল মিডিয়ায় অজয় পাল শর্মাকে মিষ্টি ভাষায় কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ভিডিয়োতে দেখা যাচ্ছে, আলো-আঁধারি ঘেরা স্বল্পবসনা এক লাস্যময়ীর সঙ্গে নাচেগানে ব্যস্ত ‘সিংহম’। তা পোস্ট করে মহুয়া তাঁকে ‘ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া’ সম্বোধন করে লিখেছেন, ‘দেখে ভালো লাগছে যে আপনি ফান্টা স্টাইলে ফূর্তি করতে ব্যস্ত। ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুন। আর মনে রাখবেন, বাংলায় সবসময়ে তৃণমূল। আরও একটি নাচের ভিডিও পোস্ট করে মহুয়া লিখেছেন, ‘আশা করি নাচের চেয়ে পেশা অর্থাৎ পুলিশিতে দক্ষ আপনি।’
আরও পড়ুন: Bhangar: ভাঙ্গড়ের মহিলা ভোটারদের ভয় দেখিয়ে প্রভাবিত করার অভিযোগ
অজয় পাল শর্মার (Ajay Pal Sharma) এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ফাঁস হওয়ায় নানা মহলে নানা প্রতিক্রিয়া। মহুয়ার পাশে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের ডিআইজি-কে কটাক্ষ করেছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ইন্ডিয়ার জোটশরিক অখিলেশ যাদবও। তাঁর মতে, পুলিশ অফিসারের যেসব ছবি, ভিডিও ভাইরাল হয়েছে, তা উত্তরপ্রদেশের লজ্জা এবং বিজেপি ঘেঁষা মহলের মহিলাদের প্রতি অসম্মান প্রদর্শনের এক চূড়ান্ত নজির।


