Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ডায়মন্ড হারবার এলাকার ফলতা বিধানসভা কেন্দ্রের মধ্যে বেলসিংহা গ্রামে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা (Anirban Banerjee)। তারা সেখানকার সাধারণ গ্রামবাসী, বিশেষত মহিলাদের ওপর নিঃশংসভাবে লাঠিচার্জ করছেন। নিরাপত্তা সুনিশ্চিত করবার নামে বাংলার সাধারণ মানুষ এমনকি মহিলাদেরকেও নিঃশংসভাবে লাঠিপেটা করতে ছাড়ছেন না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।

কে এই অনির্বান ব্যানার্জী (Anirban Banerjee)
পেশায় আইনজীবী, নেশায় রাজনীতিবিদ। ফ্যাসিবাদ-বিরোধী। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আজ দ্বিতীয় দফায় শেষ ভোট ইতিমধ্যে শেষের পথে, তার মাঝে চারিদিকে ঘটে নানা অঘটন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা নির্মমভাবে নির্যাতন চালায়, তার তীব্র প্রতিবাদে তৃণমুল ভবন থেকে সাংবাদিকদের মুখোমুখি বসেন তিনি।
তৃণমূল কংগ্রেসের তরফের হয়ে তিনি জানান (Anirban Banerjee)
একদল পুরুষ জওয়ান। তারা সেখানকার নিরীহ গ্রামবাসী, যাদের মধ্যে প্রায় সবাই মহিলা। তাদের ওপর নিঃশংস আকারে লাঠিচার্জ করেছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তীব্র প্রতিবাদ জানাই। নির্বাচন কমিশনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন অবিলম্বে এই ধরনের অত্যাচার যেটা কেন্দ্রীয় বাহিনী করছে।

অত্যাচারের জবাব দেবে বাংলার মানুষ (Anirban Banerjee)
বাংলার বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে আমরা খবর পাচ্ছি, তারা বেআইনিভাবে এই ধরনের কাজ করছেন। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাই, আপনারা অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের নির্দেশ দিন যাতে তারা এই ধরনের কাজকর্ম করা থেকে বিরত থাকেন এবং এই প্রতিটি অত্যাচারের জবাব আজকের দিনে দাঁড়িয়ে ইভিএমে বাংলার মানুষ দেবেন।
আরও পড়ুন: Minakshi Mukherjee: “আইনের শাসন রসাতলে” মীনাক্ষীর মতে ভোটেই জবাব দেবে মানুষ!
কেন্দ্রীয় বাহিনীর তীব্র সমালোচনা
নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে যে অত্যাচার বাংলার মানুষের ওপর করছেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার মানুষ আজকে তাদের মতামত দেবেন, ইভিএমে দেবেন এবং বিজেপি কিন্তু শোচনীয় পরাজয়ের মুখোমুখি হতে চলেছে। কারণ বাংলার মানুষ এই অত্যাচার মেনে নেবে না। তৃণমূল কংগ্রেস এই অত্যাচার মেনে নেবে না।



