Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের সঙ্গে তমলুকে ৪ ই মে ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তা বলয়, স্ট্রংরুমে নজরদারি জোরদার, সিসিটিভি বিকল নিয়ে বাড়ছে প্রশ্ন রাজনৈতিক মহলে (Election 2026)। ৪ মে-র ভোটগণনাকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ি শহীদ মাতঙ্গিনী মহিলা কলেজের স্ট্রং রুমের কাউন্টিং সেন্টারের জোরদার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে (Election 2026)
তমলুক থানার নিমতৌড়িতে শহীদ মাতঙ্গিনী মহিলা কলেজে তৈরি করা হয়েছে স্ট্রংরুম ও কাউন্টিং সেন্টার, যেখানে একসঙ্গে ছয়টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা অনুষ্ঠিত হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তমলুক, ময়না, নন্দকুমার, চন্ডিপুর,পূর্ব পাঁশকুড়া, পশ্চিম পাঁশকুড়া সহ মোট ছয়টি কেন্দ্রের গণনা এই একটি কেন্দ্রেই সম্পন্ন করা হবে। ফলে স্বাভাবিকভাবেই এই কেন্দ্রের গুরুত্ব অনেকটাই বেশি, এবং সেই কারণেই নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে অত্যন্ত কড়া।
বহুস্তরীয় নিরাপত্তা বলয় (Election 2026)
গণনার আগে গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন জেলাশাসক Niranjan Kumar এবং পুলিশ সুপার Anshuman Saha। তাঁরা স্ট্রংরুমের নিরাপত্তা, সিসিটিভি নজরদারি, প্রবেশ ও বাহিরের নিয়ন্ত্রণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন। নিরাপত্তার ক্ষেত্রে গড়ে তোলা হয়েছে বহুস্তরীয় নিরাপত্তা বলয়।
নিয়ন্ত্রণে বিশেষ পুলিশি ব্যবস্থা (Election 2026)
কাউন্টিং সেন্টারের অভ্যন্তরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী (CAPF), তার পরবর্তী স্তরে থাকবে স্টেট আর্মড পুলিশ ফোর্স এবং বাইরে থাকবে জেলা পুলিশের শশস্ত্র বাহিনী। প্রতিটি প্রবেশপথে রাখা হয়েছে কড়া চেকিংয়ের ব্যবস্থা। এছাড়াও, রাজনৈতিক দলগুলির সম্ভাব্য জমায়েত নিয়ন্ত্রণে বিশেষ পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে (Election 2026)
গণনাকেন্দ্রের বাইরে ২০০ মিটারের মধ্যে ১ মে থেকেই ১৬৩ BNS ধারা (১৪৪ ধারা পুরোনো আইন মোতাবেক )জারি করা হয়েছে। ফলে এই এলাকায় কোনওরকম বেআইনি জমায়েত, বিক্ষোভ, রাস্তা অবরোধ বা বিজয় মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি ড্রোন ওড়ানো এবং বাজি ফাটানোর উপরও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও জাতীয় সড়কে ভারী যান চলাচলের উপরও নজর রাখা হচ্ছে।
রাজনৈতিক দলের কাউন্টিং (Election 2026)
গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। তার আগে সকাল ৬টা থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা নির্দিষ্ট নিয়ম মেনে কাউন্টিং হলে প্রবেশ করতে পারবেন। প্রতিটি হলে প্রায় ১৪টি করে টেবিল রাখা হয়েছে এবং একাধিক রাউন্ডে ভোট গণনা চলবে। প্রতিটি টেবিলে থাকবেন নির্দিষ্ট কর্মী ও পর্যবেক্ষক, যাতে ভোট গণনা প্রক্রিয়া স্বচ্ছ ও নির্ভুল থাকে।
নজরদারি বন্ধ থাকার অভিযোগ (Election 2026)
তবে এই কড়া নিরাপত্তা ও প্রস্তুতির মাঝেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে সিসিটিভি ব্যবস্থা ঘিরে। অভিযোগ উঠেছে, গত কয়েক দিনে একাধিকবার হঠাৎ করেই সিসিটিভি ক্যামেরা বিকল হয়ে গিয়েছে বলে অভিযোগ । কখনও ৫ মিনিট, কখনও আবার ১০-১১ মিনিট পর্যন্ত নজরদারি বন্ধ থাকার অভিযোগ তুলেছেন বিভিন্ন দলের প্রার্থী।
প্রার্থী আজিজুল মল্লিক বলেন (Election 2026)
এই প্রসঙ্গে এক JUP প্রার্থী আজিজুল মল্লিক বলেন, “মানুষ কষ্ট করে ভোট দিয়েছে। সেই ভোটের সঠিক প্রতিফলন হওয়া উচিত। কিন্তু বারবার সিসিটিভি বন্ধ হয়ে গেলে স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হয়।” যদিও প্রশাসন এই অভিযোগ উড়িয়ে দেয়নি। জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন, “সমস্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রযুক্তিগত কোনও সমস্যা হলে তা দ্রুত মেরামত করা হচ্ছে। আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
সুপার অংশুমান সাহা বলেন (Election 2026)
অন্যদিকে পুলিশ সুপার অংশুমান সাহা বলেন, “বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নিয়মিত রুট মার্চ ও পেট্রোলিং চলছে। সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতে কনফিডেন্স বিল্ডিং মেজার নেওয়া হচ্ছে, যাতে গণনার দিনে কোনওরকম অশান্তি না হয়।” সব মিলিয়ে, কড়া নিরাপত্তা, প্রশাসনিক তৎপরতা এবং রাজনৈতিক নজরদারির মধ্যেই তমলুকে ভোটগণনার প্রস্তুতি শেষ পর্যায়ে। তবে সিসিটিভি নিয়ে ওঠা প্রশ্ন যে পুরো প্রক্রিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি করেছে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: Mamata Banerjee: আমরা মা-মাটি-মানুষের সরকার গঠন করছি: ভোট শেষে আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো
সামনে আসবে জনতার চূড়ান্ত রায়
এখন নজর ৪ মে-র দিকে—যখন স্ট্রংরুম খুলে ধাপে ধাপে সামনে আসবে জনতার চূড়ান্ত রায়।আর শেষ হাসি কোন দল হাঁসে সেটাই এখন দেখার জন্য ৪ ই মে দুপুর পর্যন্ত অপেক্ষার প্রহর গুনছেন রাজনৌতিক নেতা কর্মী সাধারণ মানুষ ও প্রশাসনিক আধিকারিক গণ।



