Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণবঙ্গে ফের অস্থির আবহাওয়ার ইঙ্গিত (WB Rain Forecast Report)। আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী খবর ফের বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা। বঙ্গের পাঁচ জেলায় দমকা বাতাস বইবে ৫০-৬০ কিমি বেগে।
কোথায় বৃষ্টির পূর্বাভাস? (WB Rain Forecast Report)
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় (WB Rain Forecast Report) ঝড়ের প্রভাব পড়তে পারে সবথেকে বেশি। অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে গত কয়েক সপ্তাহের তাপপ্রবাহ থেকে খানিকটা স্বস্তি মিলবে বঙ্গবাসীর।
কেন এই বৃষ্টি?
হাওয়া অফিসের মতে, এপ্রিলের শেষের দিকেও একই আবহাওয়া বিরাজ করছিল। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে সিক্ত হয়েছিল বাংলা। এই একই প্রবণতা রয়েছে মে মাসের শুরুতেও। আগামী ১৩ মে পর্যন্ত এই রকমের আবহাওয়াই বিরাজ করবে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হবার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Asansol Fire: আসানসোলে কাউন্সিলরের কার্যালয়ে আগুন
এই আবহাওয়া বদলের নেপথ্যে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। বিহার থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত এই ঘূর্ণাবর্ত ভালোই প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকেও জলীয় বাষ্প ঢুকছে। ফলে এই কয়েকদিন রাজ্যে ঝড়-বৃষ্টির দাপট থাকবে অব্যাহত।


