Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভোট পরবর্তী হিংসায় বিভিন্ন জায়গায় শাসক দলের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও দখলের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে (Bengal Politics)। দলীয় কার্যালয় দখলের মত ঘটনার অন্যায় তিনি বরদাস্ত করবে না। কয়েকটি তৃণমূলের কার্যালয়ের সামনে লাগানো বিজেপির পতাকা খুলে দেন এবং দলীয় কর্মীদের নির্দেশ দেন বাকি জায়গা থেকেও যেন দলীয় পতাকা সরিয়ে নেওয়া হয়।

দলীয় পতাকা সরিয়ে নেওয়া হয় (Bengal Politics)
হাবরার সদ্যজয়ী বিজেপি প্রার্থী দেবদাস মন্ডল হাবড়া এলাকায় এ ধরনের ঘটনার খবর পাওয়ার পর তিনি কলকাতায় দলীয় মিটিং থেকে সরাসরি আজ রাতে হাবরায় আসেন। কয়েকটি তৃণমূলের কার্যালয়ের সামনে লাগানো বিজেপির পতাকা খুলে দেন এবং দলীয় কর্মীদের নির্দেশ দেন বাকি জায়গা থেকেও যেন দলীয় পতাকা সরিয়ে নেওয়া হয়।
আরও পড়ুন:Mamata Banerjee: ২৬টি কবিতায় কি ২৬-এর ভোটের অঙ্ক কষলেন মমতা

গেরুয়া আবীর মুখে
পাশাপাশি তার অভিযোগ তৃণমূলেরই একপক্ষ গেরুয়া আবীর মুখে মেখে বিজেপির ফ্লাগ লাগিয়েছে, তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করেছে এর জন্য বিজেপি দায়ভার নেবে না। তাদেরকে কলুষিত করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে । পাশাপাশি এ ধরনের ঘটনায় যুক্তদের দল মত নির্বিশেষে গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে আবেদন করেন হাবড়ার জয়ী বিজেপি প্রার্থী দেবদাস মন্ডল। দলীয় কার্যালয় দখলের মত ঘটনার অন্যায় তিনি বরদাস্ত করবে না।



