Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন পশ্চিমবঙ্গ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে (Kolkata Traffic Alert) কেন্দ্র করে শনিবার কলকাতায় কড়া নিরাপত্তা এবং বিশেষ ট্র্যাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই কারণেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে কলকাতা পুলিশ।
বিজ্ঞপ্তি প্রকাশ (Kolkata Traffic Alert)
পুলিশ কমিশনার অজয় নন্দের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো (Kolkata Traffic Alert) হয়েছে, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইনসওয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বিশেষ নজরদারি থাকবে। অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার স্বার্থে সাধারণ যান চলাচলেও সাময়িক পরিবর্তন আনা হতে পারে।
জারি নিষেধাজ্ঞা
শুধু তাই নয়, শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ির প্রবেশ ও চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে ছাড় দেওয়া হয়েছে। এলপিজি, সিএনজি, জ্বালানি তেল, অক্সিজেন, ওষুধ, দুধ, মাছ, ফল এবং শাকসবজি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
আরও পড়ুন: Kolkata Police: পালাবদল হতেই সোশ্যাল মিডিয়ায় পুলিশের ভোলবদল!
কড়া নির্দেশ জারি
এছাড়াও পার্কিং নিয়েও কড়া নির্দেশ জারি হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন একাধিক রাস্তা, ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, কুইনসওয়ে এবং হেস্টিংসের আশপাশে রাস্তার ধারে গাড়ি রাখা যাবে না। পরিস্থিতি অনুযায়ী দিনভর আরও কিছু ট্র্যাফিক নিয়ন্ত্রণ কার্যকর করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। ফলে শনিবার শহরে বেরোনোর আগে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


