Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গিফ্ট নিফটি দেখে আশা জাগছে লগ্নিকারীদের মধ্যে (Stocks)।
আশা দেখাচ্ছে যে সকল স্টক (Stocks)
ভারতের শেয়ার বাজার প্রথম দুই ট্রেডিং সেশনেই পতনের কবলে পড়েছিল। শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স কমেছিল ১৪৫৬ পয়েন্ট বা ১.৯১ শতাংশ এবং নিফটি৫০ কমেছিল ১.৮৩ শতাংশ বা ৪৩৬ পয়েন্ট। এই বিপুল পতনের পর বাজার নিয়ে দুঃশ্চিন্তা ক্রমেই বেড়ে চলেছিল। যদি একই হাওয়া বজায় থাকে তবে বুধবারও ক্ষতির আশঙ্কা থাককছে (Stocks)।
তবে বুধবার গিফ্ট নিফটি কিছুটা আশা জাগিয়েছে লগ্নিকারীদের মধ্যে। বুধবার এই সূচক বেড়েছে ৪৯ পয়েন্ট বা ০.২১ শতাংশ। যা দেখে পজিটিভ স্টার্টের আশা করছেন সকলে। বিগত বেশ কিছুদিন তেলের দাম টানা বৃদ্ধির পর কিছুটা কমায় আসার আলো দেখছেন লগ্নিকারীরা এবং বিশ্লেষকদের একাংশ। তবে চিন্তা বাড়াচ্ছে এশিয়ার বাজার। সেই সমস্ত বাজার ডাউন থাকায় আশঙ্কার মেঘ থেকেই যাচ্ছে। এই আবহে নজর রাখবেন কোন কোন স্টকে জেনে নিন।

আরও পড়ুন: Shashi Panja: ডাক্তারি পড়ার স্বপ্ন এখন বাজারে বিক্রি হচ্ছে? কেন্দ্রকে নিশানা শশী পাঁজার
- আর আর কাবেল: এই স্টকে বুলিশ মোমেন্টাম রয়েছে বলে জানিয়েছে ওই বাজার বিশ্লেষকরা। এই সংস্থার স্টকের দাম ১৯৩৮ টাকা। এর টার্গেট প্রাইস ২০৭০ টাকা এবং স্টপ লস ১৮৫০ টাকা।
- ভি২ রিটেল: বিশেষজ্ঞরা জানিয়েছেন এই স্টকও বুলিশ ট্র্যাকশনে ফিরছে। এই সংস্থার স্টকের দাম ২২০ টাকা। এর টার্গেট প্রাইস ২৩৫ টাকা এবং স্টপ লস ২১০ টাকা।
- বাজাজ কনজিউমার কেয়ার: এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী বাজার এক্সপার্টরা। এখন এই স্টকের দাম ৫৪৭ টাকা। এর টার্গেট প্রাইস ৬০০ টাকা এবং স্টপ লস ৫২০ টাকা।
- ব্লিস জিভিএস ফার্মা: এই স্টকও পতনের বাজারে ইতিবাচক পারফর্ম করেছে। এই সংস্থার স্টকের দাম ২৭৪ টাকা। এর টার্গেট প্রাইস ৩০০ টাকা এবং স্টপ লস ২৬৪ টাকা (Stocks)।


