Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অংশুমান চক্রবর্তী, শিলিগুড়ি: রাজ্যে রাজনৈতিক (WB CM In North Bengal) পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম উত্তরবঙ্গ সফরে এলেন শুভেন্দু অধিকারী । বুধবার সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি সোজা রওনা দেন উত্তরকন্যার উদ্দেশ্যে। সেখানে উত্তরবঙ্গের আটটি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তাঁর। প্রশাসনিক কাজের গতি, উন্নয়নমূলক প্রকল্প, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন দপ্তরের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা (WB CM In North Bengal)
মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে উত্তরবঙ্গ জুড়ে সাধারণ (WB CM In North Bengal) মানুষের মধ্যে যেমন প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনই বিভিন্ন সংগঠন ও আন্দোলনকারী গোষ্ঠীর মধ্যেও নতুন আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে বকেয়া দাবি ও চাকরির নিরাপত্তার দাবিতে আন্দোলনরত উচ্চমাধ্যমিকের পার্টটাইম শিক্ষক, প্যারা টিচার, নার্সিং স্টাফ-সহ একাধিক সংগঠনের সদস্যরা বুধবার সকাল থেকেই উত্তরকন্যার সামনে জড়ো হন।
উত্তরকন্যার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা
তাদের অভিযোগ, বিগত সরকারের আমলে বারবার আন্দোলন, ধর্না ও স্মারকলিপি দেওয়া হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই নতুন মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি পৌঁছে দিতে এদিন সকাল থেকেই উত্তরকন্যার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও স্মারকলিপি নিয়ে তারা মুখ্যমন্ত্রীর আগমনের অপেক্ষায় থাকেন।

আরও পড়ুন: Islampur Bus Accident: টায়ার ফেটে দাঁড়িয়ে ছিল বাস, পিছন থেকে সজোরে ধাক্কা লরির!
আন্দোলনকারীদের বক্তব্য, নতুন সরকার তাদের সমস্যার বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করবে বলেই তারা আশাবাদী। বিশেষ করে চাকরির স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, পরিষেবা সংক্রান্ত নিরাপত্তা এবং দীর্ঘদিনের বকেয়া দাবির বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা।

এদিকে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উত্তরকন্যা চত্বর ও আশপাশ এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের স্মারকলিপিও মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছতে পারে বলে সূত্রের খবর।


