Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তন্ময় খাঁ: রাত পোহালেই ২২ মে (Raja Ram Mohan Roy)। ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্মদিন। কিন্তু জন্মের ২৫৪ বছর পরেও এখনও অবহেলিত রয়ে গেছে তাঁর জন্মস্থান খানাকুলের রাধানগর এবং বসতবাটি পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রাম। তাঁর জন্মস্থান এবং বসতবাটিকে ঘিরে বারবার প্রশাসনের পক্ষ থেকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। দেশের প্রথম রেলযাত্রী হওয়া সত্ত্বেও তাঁর জন্মস্থান খানাকুল আজও রেল মানচিত্রে স্থান পায়নি।
দীর্ঘদিনের ক্ষোভ (Raja Ram Mohan Roy)
এসব নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে এলাকার (Raja Ram Mohan Roy) বাসিন্দাদের। কারণ এ বিষয়ে রাজ্য সরকারের জনপ্রতিনিধরা বারে বারেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের জনপ্রতিনিধিরা দায় চাপিয়েছেন রাজ্যের উপরে। কিন্তু দীর্ঘদিন পর এবার কেন্দ্র এবং রাজ্যে একই সরকার, বিজেপির। আর তাই এবার আশায় বুক বাঁধছেন খানাকুলের বাসিন্দারা। তাঁরা আশা করছেন এবার হয়তো এই বিজেপির হাত ধরেই কেন্দ্র- রাজ্য সমন্বয়ে রাজা রামমোহন রায়ের জন্মস্থান নতুনভাবে সেজে উঠবে।
গেস্ট হাউসের প্রয়োজন (Raja Ram Mohan Roy)
এ প্রসঙ্গে রাজা রামমোহন রায়ের দৌহিত্রের বংশধর নিত্যব্রত মুখোপাধ্যায় বলেন, সুদৃশ্য পর্যটন কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি বহিরাগত দর্শনার্থীদের জন্য একটি গেস্ট হাউসের প্রয়োজন। সরকারি বাসের জন্য বাস স্ট্যান্ড এবং অনুষ্ঠান করার জন্য একটি কমিউনিটি হলের প্রয়োজন। আশা করছি নতুন সরকার এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করে সাধারণ মানুষের ইচ্ছা পূরণ করবে।
প্রাথমিক উদ্যোগকে তিনি সাধুবাদ
খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য বলেন, জন্মের আড়াইশো বছর পার হয়ে গেলেও অবহেলিত রয়ে গেছে রাজা রামমোহনের জন্মস্থান। সম্প্রতি তাঁর জন্মস্থানে রেল সংযোগের প্রাথমিক উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি তাঁর জন্মভিটেতে একটি মিউজিয়াম এবং একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: TMC Leader Death: তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতার অস্বাভাবিক মৃত্যু, অভিযোগের তীর বিজেপির দিকে!
রাজা রামমোহনের জন্মস্থানে আসা দর্শনার্থী হাওড়ার আমতার বাসিন্দা তরুণ কুমার হাউই ও সুমিত্রা হাউই জানান, এমন একজন মহান ব্যক্তিত্বের জন্মস্থানকে আরও সুন্দরভাবে সাজালে পর্যটকদের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে।
বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সহ-সভাপতি ধর্মদাস গৌরী বলেন, এই সমস্ত দাবিগুলিই দীর্ঘদিন ধরে বিজেপি জানিয়ে আসছিল। এবার রাজ্যে বিজেপি সরকার গড়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের সরকার এই সমস্ত দাবি পূরণ করতে সমর্থ হবে।


