Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভোরবেলা থেকেই দলছুট বাইসনের তাণ্ডবে আতঙ্ক ছড়াল ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝাড়মাগুরমারি গ্রামে (Bison Attack)। রবিবার সকালে জঙ্গল থেকে বেরিয়ে দুটি বাইসন লোকালয়ে ঢুকে পড়ে। এর মধ্যে একটি বাইসন গেলান্ডি এলাকায় চলে গেলেও অন্যটি ঝাড়মাগুরমারি গ্রামে ঢুকে পড়ে তাণ্ডব চালায়।
বাইসনের হামলায় তিনজন আহত (Bison Attack)
ইতিমধ্যেই বাইসনের হামলায় তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের প্রথমে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ব্যাপক চাঞ্চল্য (Bison Attack)
ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। বাইসন দেখতে গ্রামে ভিড় জমায় বহু মানুষ। দুটি বাইসন দুইদিকে ছড়িয়ে পড়ায় সমস্যায় পড়েন বনকর্মীরা। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড, মড়াঘাট রেঞ্জ এবং গদেয়ারকুটি বিট অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তিনটি রেঞ্জের বনকর্মীরা।

ঘুমপাড়ানি গুলি বাইসনটিকে (Bison Attack)
প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ঘুমপাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করার চেষ্টা করা হলেও সেটি পুরোপুরি বেহুঁশ না হয়ে আরও ছুটতে শুরু করে। ফলে এখনও পর্যন্ত বাইসনটিকে উদ্ধার করতে পারেনি বনদপ্তর। বর্তমানে বাইসনটি গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Bulldozer Action: বেআইনি নির্মাণ রুখতে কড়া কলকাতা পুরসভা: জারি বুলডোজার অ্যাকশন
স্থানীয় সূত্রে খবর
এদিকে উত্তেজনার মাঝেই একটি গরুও বাইসনের উপর হামলা চালায় বলে স্থানীয় সূত্রে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে এসএসবি জওয়ান এবং ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী।



