Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জনমানসে পুলিশের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে এবং সাধারণ মানুষের মনের বিভ্রান্তি দূর করতে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিল লালবাজার (Kolkata Police)। কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দ স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, এবার থেকে কোনো রকম তল্লাশি, গ্রেপ্তার বা আইনশৃঙ্খলা রক্ষার কাজে কলকাতা পুলিশের কর্মীরা আর সাদা পোশাকে (সিভিল ড্রেস) ডিউটি করতে পারবেন না। সমস্ত সাধারণ ডিউটিতে ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে গোয়েন্দা বিভাগ (DD), এসটিএফ (STF), এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং সাইবার ক্রাইমের মতো বিশেষ কিছু জরুরি বিভাগকে এই নিয়মের আওতার বাইরে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে খবর (Kolkata Police)
বিগত দিনে বেশ কিছু ঘটনায় সাদা পোশাকের পুলিশ দেখে আসল-নকল নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র সংশয় তৈরি হয়েছিল। ২০২৪ সালের আরজি কর কাণ্ডের পরদিন সেমিনার রুমে সিভিল ড্রেসে পুলিশের উপস্থিতি কিংবা সম্প্রতি পার্ক সার্কাসের বিক্ষোভে সাদা পোশাকের কর্মীদের লাঠিচার্জ, এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে জনমানসে নানা প্রশ্ন ওঠে। সেই ক্ষোভ ও বিভ্রান্তি কাটাতেই এই নতুন পদক্ষেপ।

লালবাজারের নির্দেশিকায় জানানো হয়েছে (Kolkata Police)
জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। এখন থেকে কোনো বিশেষ বা অতি জরুরি অপারেশনে যদি সাদা পোশাকে যেতেই হয়, তবে তার জন্য আগে থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। পাশাপাশি, যেকোনো অভিযানের সময় পুলিশকর্মীদের নিজেদের পরিচয়পত্র বা আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন: Professor Arrest: প্রশ্ন ফাঁসের টোপ, ছাত্রীকে ‘ডার্লিং’ সম্বোধন! পুলিশের জালে অধ্যাপক
এই সিদ্ধান্ত নতুন ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩’ এবং সুপ্রিম কোর্টের ‘ডিকে বসু’ মামলার আইনি নির্দেশিকাকে আরও বেশি কার্যকর করবে।



