Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইসল্যান্ডের বিরুদ্ধে ৩-০ বড় ব্যবধানে জয়ের মধ্যে দিয়ে আর্জেন্টিনা বুঝিয়ে দিল কেন তারা অন্যতম ফেভারিট (Lionel Messi)।
প্রস্তুতি ম্যাচেই মেসির জাদু (Lionel Messi)
বিশ্বকাপের আগে মেসির চোট নিয়ে জল্পনা থাকলেও সেই জল্পনা এখন অতীত। এই মহাতারকার খেলা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ সমর্থকরা। দ্য লাস্ট ডান্স-এর আগে প্রস্তুতি ম্যাচেই নিজের ফর্মে থাকার পরিচয় দিয়ে দিলেন আর্জেন্টিনার এই তারকা। ইন্টার মিয়ামির বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে আর তারপর থেকেই তাঁকে নিয়ে বাড়তে থাকে উদ্বেগ (Lionel Messi)।
তবে প্রস্তুতি ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই দেখা গেল সেই চেনা ছন্দ। মেসি ম্যাজিকে বুঁদ হলেন ভক্তরা। তবে আইসল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেই দলকে জেতালেন তিনি। সব আশঙ্কা এই দিন দূর করে দিলেন ভিন্টেজ মেসি। একদিকে যেমন তিনি গোল করলেন তেমন আবার গোল করলেন। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেই শোনা গেল মেসি হুঙ্কার। ৩-০ ব্যবধানে আইসল্যান্ডকে উড়িয়ে দিল আর্জেন্টিনা। আবার মেসিকে নিয়েই লেখা হল হেডলাইন।

আইসল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে তারকা ফুটবলারদের অনেককেই প্রথম একাদশে রাখেননি দলের কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি হলেও সেই গোল করতে ব্যর্থ হয় আইসল্যান্ড। ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিতে কোনও ভুল করেনি আর্জেন্তিনা। বাঁ প্রান্ত থেকে ঘনঘন আক্রমণ গড়ে তোলেন ভ্যালেন্তিন বার্কো। অষ্টম মিনিটে প্রথম গোলটা আসে তাঁর বুট থেকেই (Lionel Messi)।
ফ্রি-কিক ক্লিয়ার করতে না পারার খেসারত দিতে হল আইসল্যান্ড দলকে। সেই ফ্রি-কিক বল ফের বুলেটের গতিতে শট মারেন গোলের লক্ষ্যে আর সেটা দক্ষতার সঙ্গে করেন বার্কো। এরপর আরও বেশ কয়েকবার আক্রমণ আনলেও গোল পায়নি আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পাঁচ পরিবর্তন করেন স্কালোনি। আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজরা মাঠে নামেন। তবে স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শক যেটার অপেক্ষায় ছিলেন, সেই মাহেন্দ্রক্ষণ আসে ৭০ মিনিটে। মাঠে নামেন এলএম ১০। মেসির আগমনেই পাল্টে যায় মাঠের পরিবেশ। দেখা যায় সেই মেসি ম্যাজিক। পেনাল্টিতে স্কোর শিটে নাম তোলেন মেসি। বিশ্বকাপের আগে যে মেসি এবং আর্জেন্টিনা প্রস্তুত সেটাই বোঝা গেল এই ম্যাচে।
আরও পড়ুন: Indian Army: উরির কামালকোটে বিস্ফোরণে শহিদ দুই ভারতীয় সেনা জওয়ান
গোল করেই ক্ষান্ত হননি এরপর এখনও তাঁর জাদু দেখানো বাকি ছিল। একে একে যেমন জাদুকর তাঁর হাতের আস্তিন থেকে একটা একটা করে তাস বের করেন মেসিও ঠিক তেমনটাই করলেন। ৮৫ মিনিটে তৃতীয় গোল পায় আর্জেন্তিনা। এ বারেও আক্রমণ গড়ে ওঠে মেসির পা থেকেই। রদ্রিগো দে পলকে পাস বাড়ান তিনি। বক্সে মাইনাস রাখেন দে পল। সেই বল পেয়ে জালে জড়াতে কোনও ভুল করেননি থিয়াগো আলমাদা। ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে আর্জেন্তিনা (Lionel Messi)।


