Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় দল থেকে আফগানিস্তানের বিরুদ্ধে আগেই ছিটকে গেছিলেন বিরাট, এবার ছিটকে গেলেন আরেক তারকা (Hardik Pandya)।
বড় ধাক্কা ভারতের (Hardik Pandya)
আফগানদের বিরুদ্ধে টেস্ট সিরিজে দাপুটে জয় তুলে নিয়েছে ভারতীয় দল। ইনিংস এবং ৩০০ রানে ভারতীয় দল নজির গড়েছে। তবে যত চিন্তা একদিনের সিরিজে। একের পর এক ধাক্কা খাচ্ছে ভারতীয় দল। এর আগেই চোটের কারণে ছিটকে গেছিলেন বিরাট কোহলি। অন্যদিকে কিছুটা হলেও চিন্তা রয়েছে রোহিত শর্মাকে নিয়ে (Hardik Pandya)।
এর মধ্যেই আবার বড় ধাক্কা খেল ভারতীয় দল। এবার চোটের কারণে ছিটকে গেলেন দলের তারকা অলরাউন্ডার। BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব চালাচ্ছিলেন হার্দিক। তবে শেষ মুহূর্তে চোটের কারণে ছিটকে গেলেন পান্ডিয়া। তবে এই নিয়ে এখনও পর্যন্ত ভারতীয় বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পিঠের চোটের কারণে ২০২৬ সালের আইপিএল-এ বেশ কিছু ম্যাচ তিনি খেলতে পারেননি। সেই কারণে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স-এ রিহ্যাব চালাচ্ছিলেন তিনি। ১১ জুন শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল হার্দিকের। কিন্তু শেষ মুহূর্তে আবার চোট পেয়ে ছিটকে গেলেন তিনি। সূত্রের খবর অনুযায়ী দুই থেকে তিন সপ্তাহ লাগবে তাঁর সুস্থ হতে। এই বিষয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা।
আরও পড়ুন: Polio Virus: ভারতে ফের পোলিওর হানা! কোথা থেকে সংক্রমণের উৎপত্তি?
বোর্ডের ওই কর্তা বলেন, ‘একেবারে শেষ মুহূর্তে ঘটেছে এই ঘটনা। লো-গ্রেড এবং মাইল্ড কোয়াড্রিসেপ স্প্রেইন হয়েছে হার্দিকের। থাইয়ের পেশিতে এই চোটের জন্য আগামী কয়েকদিন তাঁকে পায়ের উপরে কোনও চাপ দেওয়া বা ভারী ওজন তোলা থেকে দূরে থাকতে বলেছেন চিকিৎসকরা। তবে এটা দীর্ঘমেয়াদি কোনও সমস্যা নয়। হার্দিক বেঙ্গালুরুতেই থাকবেন। CoE-র ফিজিও ও ট্রেনারদের সাহায্য নিয়ে রিকভারি চালাবেন।’ সেই কারণে ওয়ানডে খেলা সম্ভব নয় হার্দিক পান্ডিয়ার। তবে তাঁর জায়গায় স্কোয়াডে কে আসবেন সেই বিষয়ে কিছু স্পষ্ট করে জানানো হয়নি (Hardik Pandya)।


