Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিন পর থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ আর সেই মেগা মঞ্চে নেইমারের খেলা নিয়ে চলছে জল্পনা (Neymar)।
নেইমারকে নিয়ে আশায় ব্রাজিল শিবির (Neymar)
চোটের কবলে পড়ে বারবার অনেক ক্রীড়াবিদকে দেখা গেছে কেরিয়ারে ইতি টানতে। সেই ইতি হয়ত কিছুটা বাধ্য হয়েই টানতে হয়েছে বা ক্রীড়া জগৎ থেকে পুরোপুরি ছিটকে দিয়েছে। আবার এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে দেখা গেছে চোটের কবলে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করেছেন। নেইমারকে নিয়েও একই প্রশ্ন এবার ঘুরপাক খাচ্ছে বিশ্ব ফুটবলের অন্দরে (Neymar)।
প্রায় আড়াই বছর পর ব্রাজিলের দলে প্রত্যাবর্তন হয়েছে নেইমারের। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পরেই আনন্দের কান্নায় ভেঙে পড়েন নেইমার। তাঁর এই প্রত্যাবরোটন অনেকটাই রূপকথার মত। বারবার তাঁর ফুটবল কেরিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছে চোট তবে তিনি হাল ছাড়তে নারাজ। ডাক্তারের পরামর্শ উপেক্ষা করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। কিন্তু আবার সেই তাঁর পথে কাঁটা হয়ে দাঁড়ায় চোট। শেষ তিন সপ্তাহ মাঠে নামতে পারেননি তিনি। এমনকি বিশ্বকাপের আগে তাঁর কাফ মাসেলের চোট উদ্বেগ বাড়িয়েছিল ব্রাজিল শিবিরে। এবার তাঁকে নিয়ে সামনে এল নতুন আপডেট।

কাফ মাসেলের চোট পেয়েছিলেন এই ব্রাজিল তারকা। তবে তাঁর স্ক্যান রিপোর্ট সামনে আসার পর কিছুটা স্বস্তির হাওয়া ব্রাজিল শিবিরে। সেখানে দেখা যাচ্ছে বেশ ভাল ভাবে রিকোভারি করছেন তিনি। সোমবার নেইমারের এমআরআই স্ক্যান করা হয়। সেই রিপোর্টে জানা যাচ্ছে নেইমারের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে তাঁর চোটের। আশা করা হচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন (Neymar)।
আরও পড়ুন: RBI Foreign Currency: RBI-এর নতুন পদক্ষেপে দেশে বিদেশি মুদ্রা আমদানির সম্ভাবনা, দাবি SBI Ecowrap-এর
এই নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের তরফ থেকে। সেখানে বলা হয়, ‘টেস্টে দেখা গিয়েছে, চিকিৎসায় ভালোভাবে সাড়া দিচ্ছেন নেইমার। এ ভাবেই রিকভারি ও শারীরিক সক্ষমতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছনোর প্রক্রিয়া চালিয়ে যাবেন উনি। জাতীয় দলের মেডিক্যাল স্টাফরা সব সময় নজর রাখছেন নেইমারের উপরে।’
নেইমার এই চোটের কারণে পানামা এবং মিশরের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি। ১৩ জুন মরোক্কোর বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে সাম্বা ব্রিগেড। তবে তার আগে ফিট হয়ে মাঠে নামা এবং দলের জন্য পারফর্ম করা বড় চ্যালেঞ্জ। ব্রাজিল শেষ বিশ্বকাপ জিতেছিল ২০২২ সালে। এখন দেখার ২৪ বছরের খরা কাটিয়ে ফের বিশ্বকাপ জিততে পারে কিনা (Neymar)।


