Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভায় সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ানোর পর বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে(Kalyan Blast)। অভিষেকের বিরুদ্ধে কার্যতা বিস্ফোরণ ঘটালেন চরম ক্ষুব্ধ ও অপমানিত তৃণমূলের বর্ষীয়ান সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কল্যাণের আলটিমেটাম (Kalyan Blast)
‘মমতাদিও বেছে নিক, কী করবে। অভিষেককে নিয়ে থাকবে না আমার মত যারা অভিষেকের প্রতি ক্ষুব্ধ, তাদের নিয়ে থাকবে। এই কঠিন সিদ্ধান্ত তাঁকে নিতে হবে। পরিষ্কার হুঁশিয়ারি কল্যাণের।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে কল্যাণ বলেন, ‘আমি অভিষেকের মামলা ছেড়ে দিয়েছি। এত ঔদ্ধত্য! আমি ৪৫ বছর ধরে ওকালতি করছি। একজন সিনিয়র লইয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, শুনতে হয়, তার কিচ্ছু জানে না। সময়ের থেকে শিক্ষা পেল না! আমি ক্যামাক স্ট্রিটের কর্মচারী নই। আজকে বুঝতে হবে, দলটার ওর জন্য সর্বনাশ হয়েছে। এটা বুঝতে না পারে কিচ্ছু করার নেই।
কল্যাণের দাবি, ‘আমি পশ্চিমবঙ্গের একমাত্র সৎ রাজনৈতিক ব্যক্তি। ওর জন্য আমাদের চোর চোর শুনতে হচ্ছে। প্রাণটাই এখন হুমকির মুখে রয়েছে। আগেরদিন আমাকে বিমানবন্দরে চোর চোর শুনতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে নিয়ে চললে চলুক। আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে যদি চলে, তাহলে দিদির পাশে আছি(Kalyan Blast)। ’
আরও পড়ুন: Signature Row: সই জাল কান্ডে সাময়িক স্বস্তি অভিষেকের : ৩ সপ্তাহের রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের
ক্ষোভ উগরে দিয়ে কল্যাণ বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় এসি ঘরে থাকার ছেলে। ও তো জানে না, কত পরিশ্রম করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ক্যামাক স্ট্রিটের কর্মচারী। আমি সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। ২০২২ সালে আমি এই কথা বলেছি। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাঁকে পর্যন্ত কীভাবে সম্মান করতে হয় জানে না। সে যদি না জানে, আর তাকে জানতে হবে না। সব কিছু সহ্য করার পরও আমি দিদির পাশে আছি(Kalyan Blast)। তারপরও যদি অভিষেক এই ধরনের কাজ করে এত ঔদ্ধত্য দেখায়, তাহলে আর করা সম্ভব নয়।’



