Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: চলন্ত চারচাকা গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ব্যাপক চাঞ্চল্য কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর মোড় এলাকায় (Road Accident)। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে সময়মতো গাড়ি থেকে নেমে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে (Road Accident)
একটি চারচাকা গাড়ি পানাগড়ের দিক থেকে ইলামবাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি ত্রিলোকচন্দ্রপুর মোড়ের কাছে পৌঁছাতেই হঠাৎ ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও মুহূর্তের মধ্যেই ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে গাড়ির আরোহীরা তড়িঘড়ি গাড়ি থামিয়ে নেমে পড়েন।
কিভাবে আগুন লাগলো (Road Accident)
পুলিশ সূত্রে জানা গেছে, শর্ট সার্কিটের জেরেই গাড়িতে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনের অংশ থেকে আগুনের লেলিহান শিখা বের হতে শুরু করে। চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং দমকল ও পুলিশকে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।

আরও পড়ুন: Abhishek Banerjee ED: ইডির ম্যারাথন জেরার মাঝেই স্পিকারের মেল অভিষেককে, তৎপর কীর্তি আজাদ
দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর কাজ চলাকালীন ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলেও বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।



