Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ৩ মিনিটের জল পানের বিরতি নিয়ে ফুটবল বিশ্বে প্রতিবাদের মুখে পড়তে হচ্ছে ফিফাকে (FIFA)।
বিতর্কের মুখে ফিফা (FIFA)
চলতি বিশ্বকাপে যেন বিতর্ক পিছু চার্চে না। একবার আমেরিকা ইরান সংঘাত তো আবার সোমালিয়ার রেফারিকে ঢুকতে না দেওয়া। এমনকি একটি ম্যাচে ভার নিয়েও বিতর্কের মুখে পড়তে হয়েছে। তবে এবার সরাসরি ফিফার একটি সিদ্ধান্ত বিতর্কের মুখে। ফুটবল বিশ্বে অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন (FIFA)।
চলতি বিশ্বকাপ থেকে ফিফা একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে আর সেটা হল দুই অর্ধে বাধ্যতামূলক তিন মিনিটের জল পানের বিরতি। এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন অনেক প্লেয়ার এবং কোচরা। নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক জাপানের বিরুদ্ধে ম্যাচের দিনেই এই বিষয় নিয়ে সোচ্ছার হয়েছিলেন। অনেকের মতেই এই ধরণের ব্রেক খেলার গতি নষ্ট করে। সেটা প্লেয়ার এবং দর্শক কারোর জন্যই সুখের নয়।
আগের বিশ্বকাপগুলিতে তাপমাত্রা এবং আদ্রতা বেশি থাকলে রেফারি সেগুলো বিবেচনা করে জল পান বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিতেন তবে এবার থেকে সেটা বাধ্যতামুলক করেছে। তাপমাত্রা কম বেশি যেমনই থাকে এটা এখন নিতেই হবে। ফিফার দাবি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ভিন্ন আবহাওয়ায় খেলোয়াড়দের সুস্থতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো মনে করেন, প্রচণ্ড গরমে এই বিরতির যৌক্তিকতা থাকলেও সব ম্যাচে এটা চালু করার কোনও যুক্তি নেই (FIFA)।
আরও পড়ুন: Egg Therapy HC: ‘ডিম থেরাপি’ নিয়ে জনস্বার্থ মামলা: অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
তবে এর পিছনে রয়েছে আরেকটি বড় কারণ। অনেকের মতেই বাণিজ্যিক স্বার্থের সঙ্গে জড়িয়ে রয়েছে এই বিষয়টি। সমালোচকরা আঙুল তুলেছেন ফিফা এই তিন মিনিটের বিরতি নিয়েছে শুধু টেলিভিশন বিজ্ঞাপন প্রচারের জন্য। এর কারণে ম্যাচ প্রতি চারটি বিজ্ঞাপনের স্লট তৈরি হচ্ছে যা থেকে বিপুল পরিমান অর্থ আসছে। অনেক সমালোচকের মতে শুধু এই কারণেই এই নিয়ম করা হয়েছে ফিফার তরফে। তীব্র সমালোচনার ফলে চাপের মুখে ফিফার এই সিদ্ধান্ত।
আরও দেখুন: https://www.youtube.com/watch?v=xVHQ4K4MRy0
জর্ডনকে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার
জর্ডন বনাম অস্ট্রিয়া ছিল এই দিনের শেষ খেলা। সেই ম্যাচে অস্ট্রিয়ার সঙ্গে পেরে উঠল না জর্ডন। বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে না পেরে ম্যাচ হারতে হল। ২১ মিনিটের মাথায় রোমানো স্মিডের গোলে অস্ট্রিয়া এগিয়ে যায়। ৫০ মিনিটের মাথায় সমতা ফেরায় জর্ডন। ৭৬ মিনিটে কর্নার থেকে আত্মঘাতী গোল করেন জর্ডনের ইয়াজান আল আরব। সংযুক্তি সময়ের শেষ দিকে পেনাল্টি পায় অস্ট্রিয়া। গোল করে দলকে ৩-১ ব্যবধানে জেতান মার্কো আরনৌটোভিচ (FIFA)।


