Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জাহাঙ্গীর বাদশা, দিঘা: দিঘায় (Digha Death) বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক পর্যটক। সমুদ্রে স্নান করতে নেমে স্পিড বোটের ধাক্কায় মৃত্যু হল বর্ধমানের বাসিন্দা এস কে বাপনের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিঘা সমুদ্র সৈকত এলাকায়।
কী জানা গেছে? (Digha Death)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থেকে(Digha Death) কয়েকজন বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছিলেন এস কে বাপন। শনিবার ওল্ড দিঘা সমুদ্রসৈকতে সি হক ঘোলা ঘাটে বন্ধুদের সঙ্গে স্নান করতে নামেন তিনি। অভিযোগ, সেই সময় হঠাৎই একটি দ্রুতগতির স্পিড বোট নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর কাছে চলে আসে এবং সজোরে ধাক্কা মারে।
তৎক্ষণাৎ মৃত্যু (Digha Death)
ধাক্কার ফলে গুরুতর জখম হন বাপন। ঘটনাটি দেখতে পেয়ে তাঁর বন্ধুরা এবং স্থানীয়রা দ্রুত তাঁকে সমুদ্র থেকে উদ্ধার করেন। এরপর তড়িঘড়ি তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে দিঘা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দুর্ঘটনায় জড়িত স্পিড বোটটিকে আটক করেছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং বোটটি নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে চলছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Anne Hathaway: তৃতীয়বার মা হতে চলেছেন অ্যান হ্যাথাওয়ে, সুখবর দিলেন অভিনেত্রী
পুলিশ সূত্রে খবর, মৃত পর্যটকের পরিবারের সদস্যদের কাছে ইতিমধ্যেই খবর পাঠানো হয়েছে। তাঁদের দিঘায় আসার অপেক্ষা করা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার ও বন্ধুদের মধ্যে। পর্যটন মরশুমে সমুদ্রে স্পিড বোট চলাচল এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে দিঘা থানার পুলিশ।


