Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচে বেঙ্গল টি-২০ লিগের খেতাব জিতে নিল রাঢ় (Bengal T20)।
হাড্ডাহাড্ডি লড়াই করে জয় রাঢ়ের (Bengal T20)
একদিকে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় আবহাওয়া বেসামাল। রবিবার শুধু ছুটির দিন নয় বরং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া। আবার সকাল থেকে আকাশের মুখ ভার। বৃষ্টির দাপটে বেশ কিছুটা ঝিম ধরেছে কিন্তু ঝিমিয়ে পড়ার সময় নেই কারণ একদিকে বাঙালি মেতে বিশ্বকাপ নিয়ে আবার একদিকে বেঙ্গল টি-টোয়েন্টি লিগ (Bengal T20)।
ভারতের ক্রিকেট নিয়ে আলাদা মাত্রার আবেগ রয়েছে সেটা বহুবার বহুক্ষেত্রে প্রমাণিত হয়েছে। ছোটবেলায় খবরের কাগজ থেকে প্ৰিয় ক্রিকেটারের ছবি ঘরে লাগিয়ে লাগা বোধহয় কম বেশি সবার চেনা অভ্যেস। আজও সেই ঘরে কাগজ না থাকলেও দাগ রয়ে গেছে, বরং বলা ভাল মনে রয়ে গেছে। এমনই বৃষ্টি মুখরিত দিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল ক্রিকেটের নন্দন কানন।
বেঙ্গল টি-২০ লিগ কিন্তু নিজের তালে ঠিকই এগিয়ে গেছে। শুরু থেকেই জনপ্রিয় এই লিগ অবশেষে শেষ লগ্নে যখন এল ততক্ষণে এই মরশুমের ছবিটা পরিষ্কার বলা ভাল এই লিগের মূল লক্ষ্য। যেখানে বারবার দাবি করা হয়েছে যে এখান থেকেই জাতীয় দলের ভবিষ্যৎ ক্রিকেটার উঠে আসবেন। প্রথমবার বেঙ্গল টি২০ লিগ খেতাব জিতল শ্রাচী রাঢ় টাইগার্স। রবিবার ইডেনে সোবিসকো স্ম্যাশার্স মালদহকে ৯ রানে হারিয়ে (Bengal T20)।
আরও পড়ুন: Ambubachi 2026: রজঃস্বলা মা কামাখ্যা, অম্বুবাচীর আসল অর্থ কী?
বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমিয়ে ১৫ করা হয়েছিল। টস জিতে ফিল্ডিং নিয়েছিল মালদহ। রাঢ় ১০ রান তোলার ফাঁকে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে ১৪৪ রানের পার্টনারশিপ গড়েন অধিনায়ক শাহবাজ আহমেদ ও গৌরব সিং চৌহান। সাতটি চার ও ৬টি ছয়ের সাহায্যে শাহবাজ ৪৬ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন। গৌরব করেন ৫৫ (৩০)। অখিল দুটি উইকেট নেন। রমেশ প্রসাদ ও সুরজ সিন্ধু জয়সওয়াল একটি করে উইকেট দখল করেন (Bengal T20)।
এরপর মালদহের ইনিংস চলাকালীন ফের বৃষ্টি নামে। বৃষ্টি থামার পর ডিএলএস মেথডে মালদহের টার্গেট দাঁড়ায় ৯ ওভারে ১০৭। শেষ অবধি মালদহ ৫ উইকেটে ৯৭ রান তোলে। অভিমন্যু ঈশ্বরণ করেন ৩৮ (২২) । সুখমীত সিং দুটি উইকেট পান। রোহিত কুমার ও রাজু হালদার একটি করে উইকেট নেন (Bengal T20)।


