Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেঙ্গল টি২০ লিগের তৃতীয় সংস্করণে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হলো অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। আজ ইডেনে মুর্শিদাবাদ কুইন্সকে হারিয়ে তারা খেতাব দখলে নিল হাওড়া (Bengal T20)।
বেঙ্গল টি-২০ লিগে খেতাব জয় হাওড়ার (Bengal T20)
টস জিতে ব্যাট করতে নেমে মুর্শিদাবাদ ৯ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে। কাশিশ আগরওয়াল ২১ ও সুস্মিতা পাল ১৯ রান করেন। চন্দ্রিমা ঘোষাল ও দিশা চন্দক দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট দখল করেন রেমন্ডিনা খাতুন, শ্রেয়সী আইচ ও শ্রীলেখা রায় (Bengal T20)।
জবাবে খেলতে নেমে চার উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হাওড়া। প্রিয়াঙ্কা প্রসাদ ২৯ ও সুজাতা দে ২৭ রান করেন। প্রতিভা রাণা ও অধিনায়ক তনুশ্রী সরকার একটি করে উইকেট পেয়েছেন।
বিস্তারিত ম্যাচের ছবি
এই ম্যাচে হাওড়ার বোলাররা শুরু থেকেই দাপট দেখাচ্ছিল এবং তাঁদের সামনে চাপে ছিল বিপক্ষের ব্যাটাররা। বোলারদের দাপটে মুর্শিদাবাদের ব্যাটারদের রান তোলার গতি অনেক শ্লথ হয়ে যায়। তবে বলার মধ্যে যে দুই নাম সবথেকে উল্লেখযোগ্য তাঁরা হলেন চন্দ্রিমা ঘোষাল এবং দিশা চন্দক। বিপক্ষের কোমর এই দুই বোলারই ভেঙে দেন। এছাড়াও রেমন্ডিনা খাতুন, শ্রেয়সী আইচ এবং শ্রীলেখা রায় একটি করে উইকেট নিয়েছেন। বোলারদের দাপটের সামনে মুর্শিদাবাদের স্কোর বেশি হয়নি। ৯৫ রানে থামে তাঁদের ইনিংস।

৯৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতে কিছুটা ধাক্কা খায় হাওড়া তবে সেই ধাক্কা সামলে নেন তাঁরা। মুর্শিদাবাদের বোলাররা লড়াইয়ের চেষ্টা করেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তবে হাওড়ার ব্যাটাররা ধৈর্য ধরে ইনিংস গড়ে তোলেন, বলা যায় নার্ভের লড়াইতে জয় সিনিয়েনেন তাঁরা। প্রিয়াঙ্কা প্রসাদ ২৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলের জয়ের ভিত মজবুত করেন। তাঁকে ভালো সঙ্গ দেন সুজাতা দে, যিনি ২৭ রান করেন। মাঝের ওভারে দু’জনের গুরুত্বপূর্ণ অবদান ম্যাচকে হাওড়ার দিকে নিয়ে যায় (Bengal T20)।

আরও পড়ুন: Erling Haaland: সেনেগাল বধ করে ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ডরা
মুর্শিদাবাদের হয়ে প্রতিভা রাণা এবং অধিনায়ক তনুশ্রী সরকার একটি করে উইকেট নেন। কিন্তু কম রান রক্ষা করা কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হাওড়া ওয়ারিয়র্স। হাতে ছয় উইকেট রেখে জয় নিশ্চিত খেতাব জয়। ফাইনালে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরার পুরস্কার পান শ্রীলেখা রায়।
এই জয়ের মাধ্যমে বেঙ্গল টি-২০ লিগের তৃতীয় সংস্করণে মহিলা বিভাগের সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তাঁদের হাতে উঠল কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন ট্রফি (Bengal T20)।


