Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিশেষ প্রতিবেদন অনন্যা দে: সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ। তারাতলায় গোডাউনের ছাদ ভেঙে পড়ার পর ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে দীর্ঘ ৪৮ ঘণ্টা (Taratala Rescue)। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে থাকা শ্রমিকদের জীবনের আলো কি আস্তে আস্তে নিভে আসছে? এই চরম উৎকণ্ঠার মাঝেই উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনা, এনডিআরএফ, দমকল ও পুলিশ। তবে শুধু উদ্ধার করাই নয়, প্রতিটি প্রাণ বাঁচাতে এবার ধ্বংসস্তূপের ঠিক পাশেই আস্ত একটা অস্থায়ী হাসপাতাল ও আইসিসিইউ ক্যাম্প গড়ে তুলল ভারতীয় সেনা।

৪৮ ঘন্টা পরের অবস্থা (Taratala Rescue)
তারাতলায় গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় কেটে গিয়েছে ৪৮ ঘন্টারও বেশি সময় (Taratala Rescue)। কিন্তু এখনও আটকে রয়েছেন বহু শ্রমিক। সেনা-এনডিআরএফ-দমকল-পুলিশ সকলে মিলে যুদ্ধকালীন তৎপরতায় একযোগে চালিয়ে যাচ্ছেন উদ্ধারকাজ। তবে যাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রমশ ক্ষীণ হয়ে আসছে তাদের বেচেঁ থাকার সম্ভবনা। যাতে তাদের প্রাথমিক চিকিৎসায় একমুহূর্তও সময় নষ্ট না হয় তাই মধ্যরাতেই সেনার তরফে ঘটনাস্থলে ঠিক পাশেই খোলা হল অস্থায়ী মেডিকেল ক্যাম্প ও আই সি সি ইউ ক্যাম্প। সেখানে বেড, অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2026/06/24/taratala-1-2026-06-24-15-24-30.jpg)
আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
সেনা আধিকারিক (Taratala Rescue)
উদ্ধার কাজ চলতে চলতেই এনডিআরএফ -এর এক উদ্ধারকারী অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসাও করা হয় এই অস্থায়ী মেডিকেল ক্যাম্প-এ। যুদ্ধের সময় সেনার তরফে এই ধরণের অস্থায়ী মেডিকেল ক্যাম্প তৈরী করে আহত সৈনিকদের চিকিৎসা চালানো হয়। ঠিক একই ভাবে তারাতলার এই বিপর্যয়স্থলেও ধ্বংসস্তূপের বুক থেকে সাধারণ মানুষদের জীবিত উদ্ধার করে তৎক্ষণাৎ নতুন জীবন ফিরিয়ে দিতে আক্ষরিক অর্থেই যুদ্ধক্ষেত্রের মতো লড়াই চালাচ্ছেন ভারতীয় সেনার জওয়ানরা।



