Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: প্রতিবেদন সুপর্ণা ঘোষ: নারী হেনস্তায় বড় পদক্ষেপ! রাস্তায় মহিলাদের উত্ত্যক্ত করলেই এবার কড়া শাস্তির মুখে পড়বে ‘রোমিও’রা (Durga Suraksha Squad)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে আজ থেকে পথচলা শুরু করল মহিলা পুলিশবাহিনীর বিশেষ ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’। একই সঙ্গে রাজ্যে ৫০০টি সাইবার হেল্প ডেস্কের উদ্বোধন করা হলো। নারী নিরাপত্তা ও আর্থিক প্রতারণা রুখতে এখন থেকে ‘জিরো টলারেন্স’ শুভেন্দু প্রশাসনের।

‘জিরো টলারেন্স’ শুভেন্দু প্রশাসনের (Durga Suraksha Squad)
নারী সুরক্ষায় ‘জিরো টলারেন্স’ শুভেন্দু প্রশাসনের। রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই এবার যেতে হবে শ্রীঘরে। মহিলাদের রক্ষা করতে বৃহস্পতিবার থেকে পথচলা শুরু হল পুলিশ আধিকারিকদের নিয়ে তৈরি দুর্গাসুরক্ষা স্কোয়াডের। এছাড়া নারী নিরাপত্তা জোরদার করতে থেকে রাজ্যের প্রতিটি থানায় চালু হল সাইবার হেল্পডেস্কও। বৃহস্পতিবার এই দুটি হেল্প ডেস্ক ও দুর্গা স্কোয়াডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক (Durga Suraksha Squad)
নবান্নের সভাঘরে এদিন পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি মহিলা সুরক্ষায় নানা বন্দোবস্তর কথা ঘোষণা করেন। আর্থিক প্রতারণা রুখতে রাজ্যে ৫০০ সাইবার হেল্প ডেস্ক চালু হল। 24×7 চালু থাকবে এই হেল্প ডেস্ক। নবান্নে জানালেন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা।

আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
নারী নিরাপত্তা এবং সাইবার অপরাধ দমন—উভয় ক্ষেত্রেই এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। মুখ্যমন্ত্রীর এই জোড়া উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।



