Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চকলেট খেতে ভালোবাসেন, কিন্তু স্বাস্থ্য নিয়ে চিন্তায় (Black Chana Brownie) থাকেন? তাহলে বাড়িতেই তৈরি করে ফেলুন ব্ল্যাক চানা ব্রাউনি। সেদ্ধ কালো ছোলা দিয়ে তৈরি এই ব্রাউনি যেমন পুষ্টিকর, তেমনই নরম, ফাজি এবং সুস্বাদু। এতে ময়দার একদম ব্যবহার নেই। তাই খুব ডায়েট ফ্রেন্ডলি।
লাগবে কী কী? (Black Chana Brownie)
সেদ্ধ কালো ছোলা – ২ কাপ
কোকো পাউডার – ১/৩ কাপ
ব্রাউন সুগার – ১/২ কাপ
আমন্ড বাটার – ১/৪ কাপ
গলানো মাখন – ২ টেবিল চামচ
ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ
বেকিং পাউডার – ১ চা চামচ
এক চিমটি লবণ (Black Chana Brownie)
ডার্ক চকলেট চিপস বা কুচি – ১/৪ কাপ
বানাবেন কীভাবে?
প্রথমে সেদ্ধ কালো ছোলার জল ভালোভাবে ঝরিয়ে নিন। এরপর ব্লেন্ডারে ছোলা, কোকো পাউডার, গুড় বা ব্রাউন সুগার, আমন্ড বাটার, গলানো মাখন, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার এবং লবণ একসঙ্গে দিয়ে মিহি পেস্ট তৈরি করুন। ব্যাটারটি যেন মসৃণ হয়, সেদিকে খেয়াল রাখুন। এরপর এতে ডার্ক চকলেট চিপস মিশিয়ে দিন।
এবার একটি বেকিং ট্রেতে বাটার পেপার বিছিয়ে সামান্য তেল ব্রাশ করে ব্যাটার ঢেলে সমান করে ছড়িয়ে দিন। আগে থেকে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করা ওভেনে ২৫–৩০ মিনিট বেক করুন। টুথপিক ঢুকিয়ে পরিষ্কার বেরিয়ে এলে বুঝবেন ব্রাউনি তৈরি।
আরও পড়ুন: Police Response: ৫ মিনিটের মধ্যে পৌঁছবে পুলিশ! নারী নিরাপত্তায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ওভেন থেকে বের করে পুরোপুরি ঠান্ডা হতে দিন। তারপর পছন্দমতো টুকরো করে পরিবেশন করুন। চাইলে উপরে কিছু বাদাম কুচি বা গলানো ডার্ক চকলেট ছড়িয়ে আরও টেস্টি করে তুলতে পারেন।


