Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুমনা বেরা: আরজি কর কাণ্ডের ক্ষত এখনও (Ratna Debnath) দগদগে। এরই মধ্যে ফের রাজ্যে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড়। এবার ঘটনাস্থল বারুইপুর। এই ঘটনায় ফের রাজ্যে আরজি করের ছায়া দেখছেন আরজি করের নির্যাতিতার মা রত্না দেবনাথ। পূর্বতন তৃণমূল সরকারকেই দায়ী করলেন তিনি। প্রয়োজনে ফের ‘রাতদখল’-এরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আরজি করেমহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের (Ratna Debnath) ঘটনায় উত্তপ্ত হয়েছিল রাজ্য-রাজনীতি। রাতদখল-মশালমিছিল বাদ যায়নি কিছুই। প্রতিবাদে আগুন পৌঁছেছিল রাজ্যের গণ্ডি ছাড়িয়ে সারাদেশে। এখনও বিচার পায়নি নির্যাতিতা। মেয়ের বিচার পাওয়ার লড়াইয়ে বিজেপির টিকিটে ভোটে লড়েছিলেন নির্যাতিতার মা। পানিহাটির মানুষ উজার করে ভোট দিয়েছেন রত্না দেবনাথকে। ছাব্বিশের নির্বাচনে পালাবদলে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। আবার নতুন করে খুলেছে আরজি কর ফাইল। এই আবহে ফের রাজ্যে ধর্ষণ করে খুনের ঘটনা।
বারুইপুর কাণ্ডে কবে রাতদখল? (Ratna Debnath)
এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ১২ বছরের নাবালিকাকে গণ-ধর্ষণ করে খুন। যা নিয়ে ফের তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নিজের মেয়েকে হারানোর যন্ত্রণা বুকে চেপে এই ঘটনার তীব্র নিন্দা করে পূর্বতন তৃণমূল সরকারকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আরজি করেরে নির্যাতিতার মা রত্না দেবনাথ। প্রয়োজনে ফের রাতদখলে নামবেন বলে জানালেন তিনি।
রাজ্যে নারীদের আত্মরক্ষার স্বার্থে ‘দুর্গা স্কোয়াড’ তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রত্না দেবনাথের দাবি তিনিই প্রথম ‘দুর্গা বাহিনী’ তৈরি করার কথা বলেছিলেন। তাঁর সাফ কথা, এই ধরনের অপরাধীদের বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই। আরজি করের পর অপরাধীর সংখ্যা আরও বেড়েছে বলেও জানান পানিহাটির বিধায়ক। একই সঙ্গে রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলার ওপর আমজনতাকে আস্থা রাখার আহ্বান জানান তিনি। (Ratna Debnath)
আরও পড়ুন: DADA Poster: মহারাজের জন্মদিনে প্রকাশ্যে দাদা বায়োপিকের পোস্টার
আরজি করের ক্ষত থেকেই পানিহাটির মানুষ রত্না দেবনাথকে বিধানসভায় পাঠিয়েছেন। এবার বারুইপুরের নির্যাতিতা নাবালিকার পরিবার যাতে দ্রুত বিচার পায়, সেই দাবিই তুলছেন তিনি। ইতিমধ্যেই এই ঘটনায় এক অভিযুক্তকে গুলি করে এনকাউন্টার করেছে পুলিশ। এখন দেখার, নতুন সরকারের অধীনে এই ঘটনার তদন্ত কোন দিকে মোড় নেয় এবং দোষীরা কত দ্রুত সাজা পায়।


