Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: এক কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ বিধাননগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তীর বিরুদ্ধে (Bidhannagar)। বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের। অভিযোগ করলেন বিকাশ কোঠারি নামে দমদমের এক বাসিন্দা। সল্টলেকের CJ 73 নম্বর বাড়ির মালিকের নাম দীপঙ্কর সেনগুপ্ত।

কোথাকার বাসিন্দা (Bidhannagar)
তিনি পর্তুগালের বাসিন্দা। বাড়ির মালিক দীপঙ্কর সেনগুপ্ত বাড়ির পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছিলেন দমদমের বাসিন্দা বিকাশ কোঠারিকে।বিকাশ কোঠারিই দেখভাল করতেন বাড়ির। কিন্তু এই বাড়িতে হাইকোর্টের অ্যাডভোকেট সৃজনী ভট্টাচার্য মুখার্জি দীর্ঘদিন ধরে বাড়ি দখল করে রেখেছেন বলে অভিযোগ।
কত টাকা দিয়েছেন (Bidhannagar)
বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য বিধান নগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী এক কোটি টাকা দাবি করেন বলেই বিধান নগর পূর্ব থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিকাশ কোঠারি। অভিযোগে তিনি আরো জানান, ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা তিনি কৃষ্ণা চক্রবর্তীকে দিয়েছেন।

আরও পড়ুন: Adhir Ranjan Chowdhury: ‘মানুষকে না বুঝিয়েই ইথানল চাপিয়ে দিচ্ছে সরকার’, বিস্ফোরক অভিযোগ অধীরের
বিকাশ কোঠারি জানিয়েছেন
এই মাসের প্রথম সপ্তাহেও বাড়ি ফাঁকা করার জন্য তিনি অনুরোধ জানান এবং তখনও তার কাছে এক কোটি টাকা চায় বিধান নগরের প্রাক্তন মেয়র কৃষ্ণ চক্রবর্তী। যদি এবিষয়ে কিছু বলতে রাজি হননি প্রাক্তন মেয়র কৃষ্ণ চক্রবর্তী। অভিযোগকারী বিকাশ কোঠারি সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে রাজি হননি।



