Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (FIFA President)। শোনা যাচ্ছে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফার সাধারণ সচিব থাকাকালীন সংস্থারই এক কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ইনফান্তিনো। কেবল তা-ই নয়, কাজ ছাড়ার সময় তৎকালীন সেই প্রেমিকাকে নাকি বিরাট অঙ্কের অর্থ পাইয়ে দেওয়া হয়েছিল।
অভিযোগের মূল বিষয়বস্তু (FIFA President)
উয়েফার সাধারণ সচিব পদের দায়িত্ব ছাড়ার সময় ওই মহিলা কর্মীকে নিয়মবহির্ভূতভাবে ছয় অঙ্কের টাকা দেওয়া হয় বলে অভিযোগ। উয়েফা ছাড়ার পর ওই মহিলা এমবিএ ডিগ্রি অর্জন করেন। তাঁর সেই বিজনেস স্কুলে পড়ার খরচও নাকি উয়েফার তহবিল থেকেই দেওয়া হয়েছিল।
সংশ্লিষ্ট পক্ষের প্রতিক্রিয়া (FIFA President)
উয়েফার এক কর্তা জানান ‘‘ওই মহিলাকে বিদায়কালীন অর্থ হিসাবে বিপুল টাকা দেওয়া হয়েছিল। সংস্থা ছাড়ার পরও তাঁর বিজনেস স্কুলে পড়ার খরচ দেওয়া দেওয়া হয়। সাধারণ নিয়ম অনুযায়ী সংস্থা ছাড়লে কর্মীরা কিছু অর্থ পান, তবে ছ’অঙ্কের টাকা পাওয়া স্বাভাবিক নয়। অবশ্য এই ঘটনার পর ২০১৬ সালে নিয়মে পরিবর্তন এনে বিদায়কালীন অর্থের ক্ষেত্রে কড়াকড়ি করা হয়।’’
ফিফা ও ইনফান্তিনোর বক্তব্য (FIFA President)
সমস্ত আর্থিক অনিয়মের অভিযোগ জোরালোভাবে উড়িয়ে দিয়েছেন ফিফা সভাপতি। ফিফার এক মুখপাত্রের মতে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর। ফিফা বা উয়েফার কোনও কর্মী কখনোই ইনফান্তিনোর বিরুদ্ধে এমন অভিযোগ তোলেননি এবং এই ধরনের ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। সংস্থার নির্দিষ্ট আইন, নিয়ম এবং পর্ষদের অনুমোদন মেনেই যাবতীয় কর্মী সংক্রান্ত পদক্ষেপ করা হয়ে থাকে।
রাজনৈতিক প্রেক্ষাপট
বিতর্কের আবহেও তৃতীয় বারের জন্য ফিফা সভাপতি পদের নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইনফান্তিনো (FIFA President)। তবে তাঁর এই পদপ্রার্থিতাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ফুটবল রাজনীতিতে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে উয়েফা, ইংল্যান্ড এবং ওয়েলস সাফ জানিয়ে দিয়েছে যে তারা ইনফান্তিনোর প্রার্থ পদ সমর্থন করবে না। পাশাপাশি, তাঁর প্রস্তাবিত ‘ফিফা ফাস্ট ফরোয়ার্ড প্রোগ্রাম’ নিয়ে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার দেশগুলির মধ্যেও অসন্তোষ দানা বেঁধেছে।
আরও পড়ুন: Ashish Javelin: নীরজের দেখানো পথেই জ্যাভলিনের নতুন হিরো আশিস যাদব
অন্যদিকে, আর্জেন্টিনা, মেক্সিকো এবং আফ্রিকার একাধিক দেশ ইনফান্তিনোকে আরও একবার ফিফা সভাপতি হিসেবে দেখতে চেয়ে তাঁর পক্ষে সমর্থন জানিয়েছে।



