Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদ্বীপ দাস: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ক্রমেই চোখ রাঙাচ্ছে! তার জেরে আগামী দু’দিন দক্ষিণবঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির(Heavy Rainfall) দাপট আরও বাড়ার আশঙ্কা। কলকাতা-সহ সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কোথাও ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি, আবার কোথাও নামতে পারে ২০০ মিলিমিটারেরও বেশি জল। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।
দুই জেলায় লাল সতর্কতা(Heavy Rainfall)
দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির(Heavy Rainfall)সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় জারি হয়েছে লাল সতর্কতা। এই দুই জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের(Heavy Rainfall)
নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের আগামী ১৫ অগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে।
আরও পড়ুন: Abhishek Banerjee PA: শালবনি জমি মামলায় ফের সিআইডি-র জেরার মুখে সুমিত রায়
মেঘলা কলকাতা, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকবে। শহরের বিভিন্ন প্রান্তে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। বুধবার সকাল সাড়ে ৬টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় মোট ২৯.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। নিম্নচাপের প্রভাবে আগামী দিনগুলিতেও শহরে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Lalbazar Digital: লালবাজারে ডিজিটালে আরও জোর, প্রতি ডিভিশনে তৈরি হবে ডিভিশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো
উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ফলে পাহাড় ও ডুয়ার্স-সহ একাধিক এলাকায় বাড়তে পারে দুর্যোগের আশঙ্কা।


