Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝেই স্টোকস নিজের অবসর ঘোষণা করলেন (Ben Stokes)।
ক্রিকেটকে বিদায় স্টোকসের (Ben Stokes)
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিলেন ইংল্যান্ড দলের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস। তিনি ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এবং সফল অলরাউন্ডার। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজে চলতি টেস্ট ম্যাচের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। এই খবর নিশ্চিত করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (Ben Stokes)।
ট্রেন্ট ব্রিজ টেস্ট চলাকালীনই এই ঘোষণা করেন স্টোকস। মাঠে খবরটি ঘোষণা হতেই গ্যালারিতে উপস্থিত দর্শকেরা দাঁড়িয়ে হাততালির মধ্যে দিয়ে সম্মান জানান তাঁকে। এরপর নিজের প্রথম বলেই উইকেট নিয়ে আবারও প্রমাণ করেন, কেন তিনি ইংল্যান্ডের অন্যতম সেরা অলরাউন্ডারের মধ্যে অন্যতম।
তাঁর দীর্ঘ ১৫ বছরের কেরিয়ারে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ইনিংস। ব্যাট এবং বল দুই ক্ষেত্রেই তিনি সফলতা অর্জন করেছেন। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্টোকসের। এরপর ধীরে ধীরে তিনি ইংল্যান্ড দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। ২০২২ সালে টেস্ট দলের নেতৃত্ব গ্রহণের পর প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে মিলে ‘বাজ়বল’ দর্শনের মাধ্যমে টেস্ট ক্রিকেটে এক নতুন অধ্যায় বা যুগের সূচনা করেন। তাঁদের আক্রমণাত্মক ক্রিকেট দর্শন বিশ্ব ক্রিকেটে নতুন আলোচনার জন্ম দেয়, সেখানে সফল যেমন হয়েছেন তাঁরা আবার ব্যর্থও হয়েছেন। তবে দলের জন্য বারবার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি (Ben Stokes)।

৩৫ বছর বয়সি স্টোকস ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১২২টি টেস্ট, যার মধ্যে ৪৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। ব্যাট হাতে করেছেন ৭,২৪৩ রান এবং বল হাতে নিয়েছেন ২৭১টি উইকেট। টেস্ট ইতিহাসে গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর তৃতীয় অলরাউন্ডার হিসেবে ৭ হাজারের বেশি রান ও ২৫০-এর বেশি উইকেট নেওয়ার বিরল কীর্তি রয়েছে তাঁর নামে আর সেই কারণে এই দুই কিংবদন্তির সঙ্গে উচ্চারিত হয় তাঁর নাম। এছাড়া টেস্ট ক্রিকেটে সর্বাধিক ১৩৬টি ছক্কা মারার রেকর্ডও এই অলরাউন্ডারের দখলে।

তাঁর কেরিয়ারের সবচেয়ে বেশি স্মরণীয় অধ্যায় বললে বলতে হয় ২০১৯। সেই বছরই লর্ডসে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ৮৪ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ জেতান তিনি। সুপার ওভারের সেই টানটান ম্যাচ আজও সব ক্রিকেটপ্রেমীদের মনে থেকে গেছে। বিতর্ক থাকলেও খেতাব যেতে ইংল্যান্ড এবং ম্যাচ সেরার পুরস্কার ওঠে তাঁর হাতে (Ben Stokes)।
বিশ্বকাপ জয়ের মাত্র ছয় সপ্তাহ পর অ্যাশেজ সিরিজের হেডিংলি টেস্টে ইতিহাসের অন্যতম সেরা ইনিংস খেলেন বেন স্টোকস। প্রথম ইনিংসে মাত্র ৬৭ রানে অলআউট হওয়া ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৫ রানের বিস্ময়কর ইনিংসে এক উইকেটের নাটকীয় জয় এনে দেন তিনি।
আরও পড়ুন: Snanyatra 2026: মাথায় ১০৮ কলস জল ঢেলে অসুস্থ হন জগন্নাথ, স্নানযাত্রার মাহাত্ম্য জানেন?
অবসরের ঘোষণার সময় স্টোকস থেকেছেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি চেলসির একটি নাইটক্লাবে মারামারির ঘটনায় তাঁর নাম জড়ায়। সেই কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে গত টেস্টেও খেলতে পারেননি তিনি। একাধিক প্রশ্ন এবং সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে তাঁকে। সেই আবহেই এই ঘোষণা তাঁর। তবে আনুষ্ঠানিকভাবে স্টোকস কিছু জানাননি। অনেকের মতে এই বিতর্কের কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনেকে আবার বলছেন এর পিছনে রয়েছে চোট। তবে কারণ যাই হোক বিশ্ব ক্রিকেট তাঁকে মনে রাখবে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে (Ben Stokes)।


