Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উঠে আসছে তৃণমূল (Birbhum)। দীর্ঘদিন ধরে ইলামবাজার থানার মাত্র ১০০ থেকে ২০০ মিটার দূরে চলত একটি বেআইনি টোল আদায়ের অভিযোগ। তবে ৪ তারিখ পালাবদলের পর থেকেই হঠাৎ সেই টোল বন্ধ হয়ে যায়। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে—তাহলে কি এতদিন বেআইনিভাবেই চলছিল ইলামবাজারের ওই টোল?

টোলকর্মীদের হাতে হেনস্থার (Birbhum)
অভিযোগ, থানার একেবারে নাকের ডগায় থাকা ওই টোল থেকে নিয়মিতভাবে গাড়ি চালকদের কাছ থেকে জোর করে টাকা তোলা হত। গাড়িচালকদের দাবি, টোলকর্মীদের হাতে প্রায় হেনস্থার শিকার হতে হত তাঁদের। শুধু তাই নয়, নগদ টাকা ছাড়া টোল নেওয়া হত না বলেও অভিযোগ। অনেক সময় খুচরো টাকা না থাকলে সাবান, তেল বা অন্যান্য সামগ্রী ধরিয়ে দেওয়া হত চালকদের হাতে।
আরও পড়ুন: Garga Chatterjee Arrest: গ্রেপ্তার গর্গ চাটার্জী, নেপথ্যে কোন কারণ?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে (Birbhum)
শুধু ইলামবাজার নয়, বীরভূম জেলার বিভিন্ন জায়গায় এ ধরনের একাধিক বেআইনি টোল চলত। বর্তমানে প্রশাসনিক পরিবর্তনের পর সেগুলির অনেকটাই বন্ধ হয়েছে বলে দাবি করছেন গাড়িচালক ও গাড়ির মালিকেরা। টোল বন্ধ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পরিবহণের সঙ্গে যুক্ত মানুষজন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এই অতিরিক্ত টোলের কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক হয়রানিরও শিকার হতে হত। এখন বেআইনি টোল বন্ধ হওয়ায় অনেকটাই স্বাভাবিক হয়েছে যাতায়াত ব্যবস্থা।



