Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলার রাজনৈতিক মানচিত্রে (Central Schemes) বড় বদল। দীর্ঘ ১৫ বছরের শাসনের পর ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস, আর স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি। ফলাফলে বিজেপির ঝুলিতে ২০০-র বেশি আসন, অন্যদিকে তৃণমূল অনেকটাই পিছিয়ে। এখন নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়েই জোর জল্পনা।
কেন্দ্রীয় প্রকল্প (Central Schemes)
তবে শুধু নেতৃত্ব নয়, রাজ্যবাসীর (Central Schemes) নজর রয়েছে কেন্দ্রীয় প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়েও। বিজেপি ক্ষমতায় এলে বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্প নতুন করে চালু হতে পারে বলেই মনে করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য আয়ুষ্মান ভারত-যেখানে প্রতি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পেতে পারে।
আরও পড়ুন: Suvendu in Nandigram: ধৈর্য ও সহ্য করতে হবে, নন্দীগ্রামে সংযমের বার্তা দিলেন শুভেন্দু
একই সঙ্গে প্রধান মন্ত্রী আবাস যোজনা-র গতি বাড়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য প্রধান মন্ত্রী মৎস্য সম্পদ যোজনা , গ্রামীণ পানীয় জলের জন্য জল জীবন মিশন-এর কাজও ত্বরান্বিত হতে পারে।
শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও পিএম শ্রী স্কুল এবং পিএম বিশ্বকর্মা যোজনা নতুন সুযোগ এনে দিতে পারে। সব মিলিয়ে, রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন কতটা গতি পায়, সেটাই এখন দেখার।


