Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আফগানদের বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগে স্কোয়াডে ফিরলেন হর্ষিত রানা (Harshit Rana)।
পুরোপুরি ফিট হর্ষিত? (Harshit Rana)
আফগানিস্তানের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। তবে স্কোয়াডে ফিরলেন হর্ষিত রানা। শনিবার সিরিজের শেষ ম্যাচ খেলবে ভারতীয় দল আফগানদের বিরুদ্ধে। এটা কার্যত নিয়মরক্ষার ম্যাচ। প্রথম দুই ম্যাচেই দাপটের সঙ্গে ম্যাচ জিতেছে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে গিল এবং ঈশান কিষাণ দুরন্ত সেঞ্চুরি করে দলের স্কোর বোর্ডে যোগ করেছিল পাহাড় সমান রান। ভারতের জন্য নিয়ম রক্ষার হলেও আফগানদের কাছে এই ম্যাচ মান রক্ষার (Harshit Rana)।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের আগে চোট পেয়ে ছিটকে গেছিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের হয়েও আইপিএল খেলতে পারেননি তিনি। দীর্ঘ রিহ্যাব পর্ব শেষ করে দলে ফিরেছেন তিনি তবে তাঁর এই প্রত্যাবর্তন নিয়েও কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া জানান, ‘হর্ষিত রানা রিহ্যাব শেষ করেছে। ও এখন চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছে।’
হঠাৎ করেই হর্ষিতের প্রত্যাবর্তন ফলে ভাবা হচ্ছিল অর্শদীপ সিংয়ের জায়গা নিয়েও আলোচনা চলছিল তবে প্রথম একাদশে দুজনেই নেই। সেই জায়গায় দোলে পেস বিভাগের দায়িত্ব সামলাবেন প্রসিদ্ধ কৃষ্ণ, প্রিন্স যাদবরা। দলে রয়েছেন গুরনুর ব্রার এবং হর্ষ দুবে। এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক।
আরও পড়ুন: Bakkhali Murder Case: বকখালির জঙ্গলে বালি খুঁড়ে কুড়ি দিন পর মহিলার দেহ উদ্ধার, ধৃত ১
এই মুহূর্তে ওয়ানডে যে কোন সিরিজ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভারতের এখন পাখির চোখ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। এই মেগা টুর্নামেন্টকে মাথায় রেখেই ব্লু প্রিন্ট তৈরি করবেন গম্ভীর। তবে এই ম্যাচে ব্যাটারদের দিকেও নজর থাকবে। রোহিত শর্মা আগের ম্যাচে হাফ সেঞ্চুরি মিস করেছিলেন, এই ম্যাচে তিনি কেমন পারফর্ম করেন সেই দিকে তাকিয়ে রয়েছেন সমর্থকরা। অন্যদিকে বিরাট চোটের কারণে ছিটকে গিয়েছেন সিরিজ থেকে। আগামী ইংল্যান্ড সিরিজের আগে তিনি ফেরেন কিনা সেটাই এখন সেই অপেক্ষায় দর্শকরা (Harshit Rana)।


