Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবারও ৩.১৫ শতাংশ কমে ইন্ডিগোর পেরেন্ট কোম্পানি ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের শেয়ার দর ৪ হাজার ৬৪৫ টাকায় নেমেছিল (IndiGo)।
ইন্ডিগোর শেয়ারে পতন (IndiGo)
ইন্ডিগোর বিমান বিভ্রাটের ফলে একদিকে যেমন যাত্রীদের মধ্যেও সমস্যা তৈরি হয়েছে তেমনি সংস্থার শেয়ারে ক্রমাগত ধস নেমেই চলেছে। বৃহস্পতিবারও ৩.১৫ শতাংশ কমে ইন্ডিগোর পেরেন্ট কোম্পানি ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের শেয়ার দর ৪ হাজার ৬৪৫ টাকায় নেমেছিল। এই সংস্থার এই মাসেই কমেছে প্রায় ১৯ শতাংশ শেয়ার দর। চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারের সংস্থার রেভিনিউ সংক্রান্ত কোমর পূর্বাভাস দিয়েছে আর এর ফলে সকাল থেকেই সেলিং প্রেসার রয়েছে। বিশেষজ্ঞদের মত এর ফলেই শেয়ার দরে পতন দেখা গিয়েছে (IndiGo)।
অসামরিক বিমান মন্ত্রক সংস্থাকে শীতের সময়ে ১০ শতাংশ ডোমেস্টিক ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছে বলেই জানা যাচ্ছে। উড়ান বাতিল সংক্রান্ত সমস্যার মকালবিলা করতেই এমন নির্দেশ। ইন্ডিগো প্যাসেঞ্জের ইউনিটের রেভিনিউ অনেকটাই কমতে পারে। বিশ্লেষকদের মতে রেভিনিউ কমার পরিমাণ হতে পারে প্রায় ৩ শতাংশ।

আরও পড়ুন: Donald Trump: ট্রাম্পের গোল্ড কার্ড কি গ্রিন কার্ডের বিকল্প?
গত ৮ দিনে ইন্ডিগো ৪ হাজার ২০০-র বেশি উড়ান বাতিল করেছে। যা ডিসেম্বরে সংস্থার শিডিউলড ফ্লাইটের প্রায় ২৩ শতাংশ বলে জানা যাচ্ছে। ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন সংক্রান্ত নিয়মে বদল আসতেই ইন্ডিগোর ফ্লাইটে এই বিপর্যয় দেখা গিয়েছে। যা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর জেরে ব্যাপক ধাক্কা খেয়েছে এই উড়ান সংস্থা। এই পতনের জেরে সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশন কমেছে প্রায় ৪৫ হাজার কোটি টাকা (IndiGo)।
(কে টিভি বাংলা ডিজিটাল কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বিনিয়োগ করার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)


