Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। গরম ও অস্বস্তিকর আবহাওয়া সব থেকে বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে (Weather 2026)। কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেশি হবে।
)
৪০ ডিগ্রি সেলসিয়াস পারদ ছোঁবে (Weather 2026)
উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্প বেশি থাকায় এই সমস্যা অনেক বেশি অনুভূত হবে। কলকাতায় ৩৬ থেকে ৩৭ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছোঁবে পারদ। হাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে এই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে সামান্য সময়ের জন্য। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
কলকাতা আবহাওয়া (Weather 2026)
কলকাতার ক্ষেত্রে আজকে সর্বোচ্চ যে তাপমাত্রা তা ছাড়িয়েছে – ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপর। সর্বোচ্চ তাপমাত্রা – ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা – ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া ও সিস্টেম (Weather 2026)
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত। পশ্চিম বিহারে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। জোড়া ঘূর্ণাবর্তে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: Park Circus Incident: পার্ক সার্কাসে পুনর্নির্মাণ, গ্রেফতার মূল অভিযুক্ত :মোট ধৃত বেড়ে ৫০
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে
আজ, বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। শুক্র, শনি ও রবি এই তিন দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



