Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইএসএল-এর খেতাব জয়ে ইস্টবেঙ্গলেগিয়ে থাকলেও ফুটবলে সবকিছু সম্ভব বলে আশাবাদী লোবেরা-দিমি (Mohun Bagan)।
ইতিবাচক লোবেরা-দিমি (Mohun Bagan)
আর মাত্র একটা রাতের অপেক্ষা। আগামীকালই বোঝা যাবে আইএসএল-এর ট্রফি কাদের হাতে উঠতে চলেছে। তবে দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগানের জন্য এই মুহূর্তে অঙ্ক খুবই কঠিন। তবে তার আগে মোহনবাগানের একটাই মন্ত্র ‘হারের আগে হারব না’ (Mohun Bagan)।
এমন অবস্থায় মোহবাগানের সামনে খাতায় কলমে সুযোগ থাকলেও সেটা হতে গেলে কোনও অতিমানবীয় বা মিরাকেল হতে হবে। তবে সেইসব জটিল অঙ্ক নিয়ে না ভেবে ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামতে চায় মোহনবাগান দল, এমনটাই জানিয়ে দিলেন বাগান কোচ।
ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে সবুজ মেরুন কোচ সের্জিও লোবেরা জানালেন সমীকরণ যতই কঠিন হোক না কেন এখনও তাঁরা হাল ছাড়ছেন না। সেই সম্ভাবনাকে সামনে রেখেই লড়াই চালিয়ে যেতে চান। চোট আঘাতের সমস্যা থাকলেও সেটা নিয়ে ভাবতে নারাজ বাগান কোচ। ডার্বিতে চোট পেয়েছেন আপুইয়া। পেশিতে চোট পেয়েছেন জেসন কামিংস। সেক্ষত্রে তাঁর খেলার সম্ভাবনা কম থাকলেও শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা হবে তাঁকে খেলানোর। এমনটাই জানালেন কোচ (Mohun Bagan)।

মোহনবাগান কোচ লোবেরার কথায়, ‘দিল্লির বিরুদ্ধে আপুইয়া খেলতে পারবে না। ও পুরো ফিট নয়। জেসনকে নিয়েও নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। ট্রেনিং সেশনে দেখে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে।’ লিগ জয়ের সমীকরণ কঠিন হলেও দলকে ইতিবাচক থাকার বার্তা দিয়েছেন লোবেরা। তাঁর কথায়, ‘আমরা যে পরিস্থিতিতে থাকতে চেয়েছিলাম, সেখানে নেই। কিন্তু এখনও সুযোগ আছে। আর সুযোগ থাকলে বিশ্বাস রাখতেই হবে। লড়াই চালিয়ে যেতে হবে। আমরাও চ্যাম্পিয়ন হতে পারি, সেই প্রত্যয় এবং আত্মবিশ্বাস রাখতে হবে।’

বড় ব্যবধানে জয়ের চাপ নিয়ে প্রশ্ন উঠতেই সতর্ক সুর শোনা গেল কোচের কথায়। তিনি বলেন, ‘প্রথম লক্ষ্য ম্যাচ জেতা। তবে গোলের ব্যবধানও একটা ফ্যাক্টর। সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। ফুটবলে সবকিছুই সম্ভব।’ তিনি বিপক্ষ সম্পর্কে বেশ সতর্ক এবং জানান যে বাগান ব্রিগেড যদি নিজেদের ১০০ শতাংশ না দিতে পারে তবে ম্যাচ জেতা কঠিন। তবে তিনি আশাবাদী যে ম্যাচ শেষে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবেন।
আরও পড়ুন: Kim Kardashian Cocaine: কিম কার্দাশিয়ানের ব্র্যান্ডের ট্রাকে কোটি টাকার কোকেন, চাঞ্চল্য আমেরিকায়
অন্যদিকে দলের অভিজ্ঞ ফুটবলার এবং দলের অন্যতম ভরসা দিমিত্রি পেত্রোতোসও কোচের মত আত্মবিশ্বাসী। তিনি আর পাঁচটা ম্যাচের মত এই ম্যাচকে দেখতে চান। আলাদা করে বাড়তি চাপ নিয়ে তার প্রভাব খেলায় পড়তে দিতে নারাজ। বড় ব্যবধানে জয়ের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘সবকিছুই সম্ভব। আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই নামব। নিজেদের সেরাটা দেব। পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। আর মাত্র একটা ম্যাচ বাকি। মাঠে এসে আমাদের সমর্থন করুন। আমরা লড়ব, নিজেদের সবকিছু উজাড় করে দেব।’ নিজের পারফরম্যান্স নিয়ে প্রশ্নে তিনি অতীত নিয়ে না ভেবে আগামীই এখন তাঁর পাখির চোখ (Mohun Bagan)।


