Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তামিলনাড়ুতে যুব সমাজের মন জয় করে (Rahul Gandhi) রাজ্য দখল করেছেন বিজয় থলপতি। দক্ষিণ সুপারস্টার এই অভিনেতাকে মুখমন্ত্রী হিসেবে পেয়ে রাজ্যের অধিকাংশ মানুষই খুশি। ২০২৫ সালে আত্মপ্রকাশ করা একটা দল মুহূর্তে সারা ফেলে দিয়েছিল ২৬ শের নির্বাচনে। এবার সেই পথেই হাঁটলেন রাহুল গান্ধী।
বিজয়ের পথেই রাহুল! (Rahul Gandhi)
দক্ষিনে একছত্র জয়ের পরও সরকার (Rahul Gandhi) গঠনে কিছুটা আশঙ্কা দেখা গিয়েছিল বিজয়ের জন্য। বেশিরভাগ আসনে জিতে গেলেও সংখ্যাগরিষ্ঠতার জন্য যতগুলি আসন প্রয়োজন ততগুলি আসন ছিল না বিজয়ের কাছে। তাই হাত বাড়ালেই বন্ধু কংগ্রেস সাহায্য করেছিল তাকে। অনেক ঝড়ের শেষে তামিলনাড়ুতে সরকার গঠন করেছেন বিজয়। সেই সময় থেকেই বিজয়ের সঙ্গে রাহুলের বন্ধুত্বের রাস্তা হয়েছে দৃঢ়। এবার বন্ধু বিজয় দেখানো পথেই হাঁটলেন কংগ্রেস নেতা।
পড়ুয়াদের হুংকার (Rahul Gandhi)
বুধবার রাতে রাজস্থানের কোটায় পড়ুয়াদের ‘ছাত্রকে গুঞ্জ’ অর্থাৎ (Rahul Gandhi) পড়ুয়াদের হুংকার সভায় ভিন্ন মেজাজে ধরা দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই অবতার যেন কোন সুপারস্টার এর চাইতে কম নয়। এই সভা মূলত ছিল নিট ইউজির প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের একটি অংশ। চমৎকারভাবে ওই সভায় উপস্থিত ছিলেন কয়েক হাজার পড়ুয়া এবং তাদের পরিবারের সদস্যরা।

সুপারস্টার রাহুল গান্ধী
এই মন্ত্রে রাহুল গান্ধী আসেন একেবারে সুপারস্টারের মত। রাহুলের এন্ট্রি হয় বড় জয়েন্ট স্ক্রিনের সামনে খোলা মঞ্চে। রাহুল গান্ধীর এন্ট্রির সঙ্গে সঙ্গে শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। সবাই উপস্থিত পড়ুয়ারা ওপরের দিকে ;লাইটের ফ্ল্যাশ জেলে স্বাগত জানিয়েছেন তাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেনজিদের মন পেতেই নতুন স্টাইলে রাজনৈতিক সভার ভোল বদল করেছেন রাহুল গান্ধী।

এরপর এলাহাবাদ, পাটনা ও দিল্লিতে একই ধরনের অনুষ্ঠান করার কথা রয়েছে রাহুল গান্ধীর। দেশজুড়ে চলা এই কর্মসূচিতে অংশ নিতে পারেন হাজার হাজার পড়ুয়ার। মঞ্চ থেকে রাহুল গান্ধীর সকল দেশব্যাপী পড়ুয়াদের দুর্নীতির বিরুদ্ধে একজোট হবার বার্তা দিয়েছেন।


