Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার বোট ক্লাবে শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবিরের প্রথম জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক (Ritabrata Bandyopadhyay)। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূলের এই বৈঠককে কেন্দ্র করে শুক্রবার বিকেল থেকেই বোট ক্লাব চত্বরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।
দলীয় সূত্রে খবর (Ritabrata Bandyopadhyay)
কমিটির চেয়ারম্যান অরূপ রায়ের নেতৃত্বেই ইতিমধ্যেই এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়েছে। কমিটির শীর্ষ নেতৃত্ব ও ওয়ার্কিং কমিটির সদস্যরা এই বৈঠকে উপস্থিত রয়েছেন।
প্রক্রিয়ার ইতি ঘটছে (Ritabrata Bandyopadhyay)
গত জুন মাসে বিশেষ অধিবেশন ডেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে যে নতুন ওয়ার্কিং কমিটি গঠন করেছিলেন তৃণমূলের এই বিদ্রোহী গোষ্ঠীর নেতারা, সেই কমিটিকে সাংগঠনিকভাবে সক্রিয় করাই আজ বিকেলের এই বৈঠকের মূল এজেন্ডা। আজকের এই বৈঠক শেষেই অবশ্য প্রক্রিয়ার ইতি ঘটছে না।
নেতাদের আমন্ত্রণ জানানো (Ritabrata Bandyopadhyay)
কমিটির নেতারা আগামীকাল, অর্থাৎ শনিবার আবারও এই বোট ক্লাবেই মিলিত হবেন। তবে শনিবারের বৈঠকটিকে আরও বড় আকার দেওয়া হচ্ছে। এই দিনের বৈঠকটিকে ‘এক্সটেন্ডেড কমিটির বৈঠক’ বা বর্ধিত সভা নাম দেওয়া হয়েছে, যেখানে বিদ্রোহী শিবিরের সমস্ত দলীয় বিধায়ক এবং দলের অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারী ও নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন: Debraj Chakraborty: তোলাবাজি থেকে ভিন রাজ্যে বিনিয়োগ! দেবরাজ কাণ্ডে আর কী কী তথ্য উঠে আসছে?

রণকৌশল নিয়েছেন ঋতব্রত-পন্থীরা
সম্প্রতি নির্বাচন কমিশনে মূল দলের প্রতীক ও নামের ওপর নিজেদের দাবি জানানোর পর, রাজনৈতিকভাবে এটিই এই শিবিরের প্রথম বড় পদক্ষেপ। আজ বৈঠক শুরু হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলের ধারণা, নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং আগামী দিনে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতেই পরপর দু’দিন এই জোড়া বৈঠকের রণকৌশল নিয়েছেন ঋতব্রত-পন্থীরা।



