Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরপ্রদেশের বরেলিতে ঝড়ের তাণ্ডব। বুধবারের প্রবল ঝড়ে এক ব্যক্তি টিনের চালাসহ প্রায় ৫০ ফুট দূরে ছিটকে পড়েন(UP Storm)। ঘটনাটি ঘটেছে বরেলির ভামোরা থানার অন্তর্গত বামিয়ানা গ্রামে। আহত ব্যক্তির নাম নানহে মিয়াঁ।
ঝড়ে তোড়ে আকাশে উড়লেন (UP Storm)
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের সময় তিনি একটি টিনের শেড ধরে ছিলেন। নিজেকে নিরাপদ রাখতে একটি দড়িও শক্ত করে ধরে রেখেছিলেন। কিন্তু আচমকা প্রবল দমকা হাওয়ায় দড়ি ছিঁড়ে যায়। সঙ্গে সঙ্গে টিনের চালাসহ তিনি আকাশে উড়ে যান।
প্রায় ৩০-৪০ ফুট উপরে
ঘটনার বর্ণনা দিতে গিয়ে নানহে মিয়াঁ বলেন, “আমি বুঝতেই পারিনি কোথায় পড়েছি। প্রায় ৩০-৪০ ফুট উপরে উঠে গিয়েছিলাম। পরে দেখি অন্তত ৫০ ফুট দূরে পড়ে আছি।”
মাটিতে পড়ে গুরুতর আহত
মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি। তাঁর হাত ও পায়ে একাধিক চোট ও ভাঙন ধরা পড়েছে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে উপস্থিত এক প্রশাসনিক আধিকারিক তাঁর সঙ্গে কথা বলেন এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দেন।
উত্তরপ্রদেশে ঝড়ের তাণ্ডব (UP Storm)
উত্তরপ্রদেশ জুড়ে বুধবারের ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিতে রাজ্যে অন্তত ৮৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫৩ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৮৭টি বাড়ি এবং মারা গেছে ১১৪টি গবাদি পশু।
আরও পড়ুন: India Ship Attack: ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, তীব্র নিন্দা ভারতের
ক্ষয়ক্ষতির রিপোর্ট পাঠানোর নির্দেশ যোগীর (UP Storm)
পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সব জেলার প্রশাসনকে প্রতি তিন ঘণ্টা অন্তর ক্ষয়ক্ষতির রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ক্ষতিপূরণ, উদ্ধারকাজ এবং ত্রাণ সংক্রান্ত তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়াগরাজ, ভদোহি, ফতেহপুর ও সোনভদ্র-সহ একাধিক জেলায় ঝড়ের তাণ্ডবে ব্যাপক ধ্বংসের খবর মিলেছে।



