Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় ফের অশান্তির ঘনঘটা। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে—গত সপ্তাহেই ইরান পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি (U.S. Air Force) গুলিতে হামলার ছক কষেছিল(US Attack On Iran)। তেহরান এই হামলা চালাতে চেয়েছিল সরাসরি নয়, বরং হুথি, হিজবুল্লাহ ও অন্যান্য অনুগত সশস্ত্র গোষ্ঠীগুলির মাধ্যমে ছায়াযুদ্ধ (proxy war) রূপে। এমন তথ্য হাতে আসতেই পাল্টা পদক্ষেপ নেয় আমেরিকা। শনিবার গভীর রাতে ইরানের অন্তত তিনটি পরমাণু কেন্দ্রে বিমান হামলা চালানো হয়।
হামলার ছক কীভাবে? (US Attack On Iran)
নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, ইজরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পশ্চিম এশিয়ায় মার্কিন প্রভাব খর্ব করতে সক্রিয় হয়ে ওঠে ইরান(US Attack On Iran)। গাজায় ইজরায়েলের অভিযানের প্রতিবাদে ইয়েমেনের হুথি গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ এবং সিরিয়া ও ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের দিয়ে মার্কিন ঘাঁটিগুলিতে আঘাত হানার ছক তৈরি হয়। লোহিত সাগরে হামলা এবং হরমুজ় প্রণালী বন্ধের হুমকিও ছিল তেহরানের সম্ভাব্য পরিকল্পনার মধ্যে। ওই প্রতিবেদন অনুযায়ী, ইরানের দুই সরকারি আধিকারিক এমন পরিকল্পনার কথা স্বীকারও করেছেন।
আমেরিকার পাল্টা পদক্ষেপ (US Attack On Iran)
এই ছক জানতে পেরেই সতর্ক হয় আমেরিকা(US Attack On Iran)। ইউরোপে পাঠানো হয় ৩৬টি জ্বালানিবাহী বিমান, যাতে প্রয়োজনে মার্কিন বোমারু বিমানে মাঝপথে জ্বালানি সরবরাহ করা যায়। হরমুজ় প্রণালী বন্ধ হয়ে গেলে মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগরে আটকে পড়ার আশঙ্কা তৈরি হতো। সেই পরিস্থিতি এড়াতেই এই প্রস্তুতি। এবং তারপরেই শনিবার রাতের হামলা। ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে এই আকাশপথে হামলা চালানো হয়। যদিও সরকারি ভাবে পেন্টাগন এ নিয়ে বিস্তারিত বিবৃতি দেয়নি।

আরও পড়ুন: B-2 Spirit Stealth Bomber : ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানো বি-২ স্টেলথ বোম্বার কেন অপতিরোধ্য ?
যুদ্ধ নাকি ‘ডিটারেন্স’? (US Attack On Iran)
এই হামলা ইরানের ছায়াযুদ্ধ প্রতিরোধে এক ধরনের ‘ডিটারেন্স’ (ভবিষ্যৎ আক্রমণ আটকানোর কৌশল) কিনা, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে(US Attack On Iran)। কেউ বলছেন, আমেরিকার এই পদক্ষেপ ইরানকে স্পষ্ট বার্তা—গোপন হামলা হলেও তার জবাব কঠোরভাবে দেওয়া হবে। অন্য দিকে, কেউ বলছেন, এই পাল্টা হামলা পশ্চিম এশিয়ায় আরও অস্থিরতা বাড়াবে এবং জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে পারে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া (US Attack On Iran)
এই ঘটনায় পশ্চিম এশিয়ার নানা দেশে মোতায়েন প্রায় ৪০ হাজার মার্কিন সেনা নিরাপত্তা চাপে পড়েছেন(US Attack On Iran)। সৌদি আরব, জর্ডন, সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশগুলি সতর্ক অবস্থানে রয়েছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ় প্রণালীতে কোনও সামরিক সংঘাত হলে তা কেবল পশ্চিম এশিয়ার নিরাপত্তা নয়, বিশ্ব অর্থনীতির জন্যও বিরাট ঝুঁকি হয়ে উঠবে। কারণ, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহণ হয় এই প্রণালী দিয়ে। সব মিলিয়ে, ইরান-আমেরিকা সম্পর্ক ফের এক বার অগ্নিগর্ভ হয়ে উঠেছে। যুদ্ধ না হলেও, যুদ্ধের ছায়া ক্রমশ দীর্ঘ হচ্ছে মধ্যপ্রাচ্যে।


