Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইসিএল এর কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে আহত হল প্রায় ৪০ জনেরও বেশি কয়লা খনির কর্মী(Coal Mine Blast)।
কাজ চলাকালীন বিস্ফোরণ (Coal Mine Blast)
বিস্ফোরণে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। যদিও এখনও এ বিষয়ে খনি কর্তৃপক্ষ নির্দিষ্ট কোন তথ্য দেয়নি। জানা গেছে কুনুস্তরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির এই ভূগর্ভস্থ খনিতে ফার্স্ট শিফটে খনি কর্মীরা যখন কয়লা খনির অভ্যন্তরে ২৭ নম্বর সেকশনে কয়লা কাটার জন্য কাজ করছিলেন সেই সময়ই হঠাৎ করে কয়লা খনির একটি স্তর থেকে আচমকাই এয়ার ব্লাস্ট হয়ে যায় এর ফলে মুহূর্তে বায়ুর প্রভাবে চারিদিকে ছিটকে পড়ে কয়লা খনির অভ্যন্তরে থাকা শ্রমিকেরা বেশকিছু ঠিকা শ্রমিকও এর মধ্যে রয়েছে বলে জানা গেছে।
তৎপরতায় উদ্ধারকাজ
মুহূর্তে ঘটা এই ঘটনায় কয়লা খনি শ্রমিকেরা চমকে ওঠে সকলকেই খনির চারিদিকে ছিটকে দেয় সেই প্রবল বেগে আসা হাওয়া। এই ঘটনা ঘটার পরপরই কয়লা খনির উপরে থাকা খনি আধিকারিকেরা শ্রমিকদের উদ্ধারের জন্য তৎপর হয়ে ওঠেন।

গুরুতর আহত শ্রমিকরা হাসপাতালে (Coal Mine Blast)
ঘটনায় বেশিরভাগ শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। সকলকেই উদ্ধার করে রানিগঞ্জের বাসরা এরিয়া হাসপাতাল ও ই সি এল এর অন্য হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: WB Assembly Speaker: বিধানসভায় নতুন মুখ, স্পিকারের পদে ভরসা রথীন্দ্রনাথ
বিক্ষোভে শ্রমিক সংগঠন (Coal Mine Blast)
কী কারণে এবং কেন এই ঘটনা ঘটল, ঘটনায় দায় কার সে সকল বিষয় নিয়ে কয়লা খনির শ্রমিক সংগঠন এখন বিক্ষোভ দেখাচ্ছে। শ্রমিক সংগঠনের দাবি খনি কর্তৃপক্ষর উদাসীনতা ও সঠিকভাবে নজরদারি না করার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।



