Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের নামের ইংরেজি বানানে আসছে (West Bengal) পরিবর্তন। এতদিন ইংরেজিতে ‘West Bengal’ লেখা হলেও এবার থেকে ইংরেজি হরফেও ‘পশ্চিমবঙ্গ’ লেখা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে রাজ্য মন্ত্রিসভার একাধিক সিদ্ধান্তের কথা জানান তিনি। তার মধ্যে এই নামের পরিবর্তন অন্যতম।
কর্মসংস্থানের সুযোগ তৈরীই লক্ষ্য (West Bengal)
এদিন মুখ্যমন্ত্রী (West Bengal) জানান, আগামী ৪ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। অধিবেশনে মোট আটটি বিল পেশ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ১০ হাজার ১৪৬টি পদে নিয়োগের কথাও ঘোষণা করেন তিনি। সরকারের লক্ষ্য আগামী দিনে মোট এক লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
চাকরিপ্রার্থীদের জন্যও রয়েছে বড় ঘোষণা। এবার থেকে সরকারি চাকরির পরীক্ষায় বসতে কোনও আবেদন ফি দিতে হবে না। পরীক্ষার যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার। ভরসা কর্মসূচির আওতায় স্নাতক এবং সরকারি আইটিআই প্রশিক্ষণরতরা মাসে দু’হাজার টাকা করে পাবেন। স্নাতক নন, এমন যোগ্য প্রার্থীদের দেওয়া হবে দেড় হাজার টাকা।


