Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কার্যত প্রস্তুতি ছাড়া নর্থইস্টের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan Durand)। সেমিফাইনাল ম্যাচ। চাপও বেশি। প্রথম থেকেই নানা প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছিল মোহনবাগানকে। সেই প্রতিকূলতা বজায় রইল শিলং পৌঁছেও। বুধবার সকালেই রওনা দিয়ে দুপুরে শিলং পৌঁছে যায় গোটা মোহনবাগান দল। শুধু দেজান দ্রাজিচ শহরেই রয়ে গেলেন। কোয়ার্টার ফাইনাল ম্যাচে চোট পেয়েছিলেন তিনি তাই তাঁকে ছাড়াই শিলং গেল সবুজ মেরুন ব্রিগেড।
শিলং গিয়েও বিপত্তি (Mohun Bagan Durand)
কোয়ার্টার ফাইনালের একদিন পরেই শিলং যেতে হয়েছে দলকে। ম্যাচের পরের দিন রিহ্যাব সেশনই সেরেছে জেমি-মনবীররা। মূলত জিমেই বেশি সময় কাটিয়েছেন সবুজ মেরুন ফুটবলাররা। তাই সেদিন তেমন অনুশীলন হয়নি। এরপর বুধবার শিলংয়ে সন্ধ্যে সাতটার সময় ফ্লাড লাইটে অনুশীলন করার জন্য মাঠ চেয়েছিল মোহনবাগান। কিন্তু তা পায়নি তারা। তাছাড়া মোহনবাগানকে অনুশীলনের জন্য যে মাঠ দেওয়া হয়েছিল সেখানে ঘাসের সঙ্গে কাঁকড় ভর্তি। তাই সেই মাঠে অনুশীলনের ঝুঁকি নেয়নি তাঁরা৷ তারপর অ্যাস্ট্রো টার্ফের মাঠ দেওয়া হয়। কিন্তু সেই মাঠের অবস্থাও খুব ভালো নয়। তাই হালকা গা ঘামিয়েই উঠে যান ফুটবলাররা। সুতরাং, কার্যত কোনও প্রস্তুতি ছাড়াই শিলংয়ের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। তাছাড়া কোচ প্যানাজিওটিস ডিলমপেরিসের চিন্তা শিলংয়ের মাঠ। শোনা যাচ্ছে, মাঠের অবস্থা খুবই খারাপ। তাই চিন্তায় তিনি৷
ডেজান দ্রাজিচ গেলেন না কেন? (Mohun Bagan Durand)
কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়েন ডেজান দ্রাজিচ। প্রথমে স্ক্যানের রিপোর্ট ঠিক ঠাক আসায় তাঁকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মোহনবাগানের মেডিকেল টিম। কিন্তু দ্বিতীয় স্ক্যানের রিপোর্টে একটু সমস্যা লক্ষ্য করা যায়। তাই পরে তাঁকে ছাড়াই যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিপক্ষ নর্থইস্ট (Mohun Bagan Durand)
আইএসএলে নর্থইস্টের ওপর মোহনবাগানের (Mohun Bagan Durand) দাপট থাকলেও ডুরান্ড কাপে চিত্রটা ভিন্ন। গত দুই ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড। গত মরসুমে ডায়মন্ড হারবার এফসি এবং তার আগের বার ফাইনালে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। তাও আবার যুব ভারতীতে মোহনবাগান সমর্থকদের সামনে। তবে এবার আরও চাপ, শিলংয়ের মাটিতে নর্থইস্টের বিরুদ্ধে খেলতে হবে প্যানোসবাহিনীকে। তাই চ্যালেঞ্জ অনেক বড়। এখন দেখার মোহনবাগান কি তাঁদের গাট ভাঙতে পারবে? এটাই দেখার।



