Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ইস্টবেঙ্গল নিয়ে ফের বিস্ফোরক অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। ২২ বছরের খরা কাটিয়ে ইস্টবেঙ্গলকে আইএসএল ট্রফি জিতিয়েছেন। কিন্তু জেতানোর আগেই বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছিলেন। পরিষ্কার জানিয়েছিলেন তিনি আর লাল হলুদের কোচিং করাবেন না। সেই মত নতুন মরসুমে তাঁর জায়গায় হাবাসকে কোচ করে নিয়ে আসা হয়েছে। আগেও বেশ কয়েকবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরণ ঘটিয়েছিলেন কোচ অস্কার ব্রুজোঁ।

তবে এবার ক্লাব ছেড়ে যাওয়ার পরেও যে ক্ষোভ কমেনি তা আবারও প্রমাণ করলেন। এবার অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। শুধু তাই নয়, একধিক অভিযোগ তুলেছেন মাস্টারের বিরুদ্ধে। কে এই মাস্টার? নাম না করে ইস্টবেঙ্গলের প্রভাবশালী কর্তার কথা বলছেন তা পরিষ্কার কিন্তু কে তিনি? স্প্যানিশ কোচের মূল অভিযোগ দলের গোপনীয়তা রক্ষা করতে না পারা, ড্রেসিংরুমে বহিরাগত বা প্রভাবশালীদের হস্তক্ষেপ এবং অনুশীলনের তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়া।
ড্রেসিংরুমে ‘মাস্টারে’র অনুপ্রবেশ (Oscar Bruzon)
অস্কার ব্রুজোঁ জানান যে, একাধিক সুযোগ ও অনুষ্ঠানে তাঁকে বাধ্য হয়ে ড্রেসিংরুম থেকে ‘মাস্টার’-কে বের করে দিতে হয়েছে। তাঁর অভিযোগ, উক্ত ব্যক্তি ড্রেসিংরুমে প্রবেশ করে সরাসরি ফুটবলারদের এবং কোচিং স্টাফদের পারফরম্যান্স ও সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করতেন। এর ফলে দলের ভেতরের পেশাদার পরিবেশ নষ্ট হচ্ছিল এবং ফুটবলারদের ওপর অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি হচ্ছিল। কোচের মতে, দলের ভারসাম্য রক্ষা করতে এবং খেলোয়াড়দের মানসিকভাবে সুরক্ষিত রাখতে তাঁকে কঠোর ভূমিকা নিতে হয়েছিল।
রেফারির সাহায্য (Oscar Bruzon)
মরশুমের শেষ ম্যাচের আগে দলের অভ্যন্তরে ছড়ানো এক অদ্ভুত দাবির কথা তুলে ধরেছেন ব্রুজোঁ। তিনি জানান, ‘মাস্টার’ সাপোর্টিং স্টাফের সদস্যদের আশ্বাস দিয়েছিলেন যে, শেষ ম্যাচে রেফারি তাদের অনুকূল বা পক্ষপাতেই সিদ্ধান্ত দেবেন। কিন্তু ম্যাচ চলায় এবং ফলাফলে স্পষ্ট হয়ে যায় যে রেফারি সম্পূর্ণ নিরপেক্ষ ছিলেন। ব্রুজোঁর দাবি, এই ঘটনাটি প্রমাণ করে ক্লাবের ভেতরের পরিবেশ কীভাবে ভুল বয়ান ও বিভ্রান্তিকর তথ্যের ওপর ভর করে পরিচালিত হচ্ছিল।

প্রভাব বিস্তারের চেষ্টা (Oscar Bruzon)
দলের সফর ও বিভিন্ন ট্যুরে ‘মাস্টার’-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন কোচ। তাঁর মতে, ওই ব্যক্তির সফর করার মূল উদ্দেশ্য দলকে সমর্থন করা ছিল না, বরং নিজের ব্যক্তিগত প্রভাব ও কর্তৃত্ব বজায় রাখা ছিল। তিনি সবসময় দলের গোপনীয় তথ্যের কাছাকাছি থাকার চেষ্টা করতেন। একই সাথে অভিযোগ উঠেছে যে, তাঁর মাধ্যমে দলের অভ্যন্তরীণ খবর ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁর ঘনিষ্ঠ সংবাদমাধ্যমে পৌঁছে যেত।
কৌশলগত তথ্য ফাঁস (Oscar Bruzon)
দলের অনুশীলন, ট্যাকটিক্যাল প্ল্যান বা কৌশলগত পরিকল্পনা এবং সম্ভাব্য প্রথম একাদশ নিয়মিতভাবে সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রুজোঁ। ম্যানেজমেন্টের পক্ষ থেকে ক্লাবকে নিয়ন্ত্রণ করতে না পারার যে যুক্তি দেওয়া হয়েছিল, তা গ্রহণ করতে অস্বীকার করেন কোচ। প্রতিবেশী প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানের উদাহরণ টেনে তিনি বলেন, তাদের অনুশীলনের মাঠ পাশাপাশি হওয়া সত্ত্বেও সেখানে তথ্য ফাঁসের এমন ঘটনা ঘটেনি। এই ধরনের গোপনীয়তা লঙ্ঘনের কারণে কে খেলবেন বা দল কোন ফরমেশনে মাঠে নামবে, তা নিয়ে অহেতুক জনসমক্ষে বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন: Indian Cricket Team: ভারতীয় দলের গুরুত্বপুর্ন সদস্যকে ছাটাই! খোঁজ চলছে নতুনের
কে এই ‘মাস্টার’? (Oscar Bruzon)
অস্কার ব্রুজোঁ তাঁর বিবৃতিতে বারবার ‘মাস্টার’-এর কথা বলেছেন (Oscar Bruzon)। কিন্তু প্রকাশ্যে নির্দিষ্ট কোনও ব্যক্তির নাম উল্লেখ করেননি। তবে ক্লাবের ভিতরের প্রশাসনিক ও ফুটবল কাঠামোর সঙ্গে যুক্ত অভিজ্ঞ ব্যক্তিরা মনে করছেন, ‘মাস্টার’ বলতে তিনি এমন কোনও প্রভাবশালী কর্মকর্তা বা ব্যক্তিত্বকে নির্দেশ করেছেন যিনি কোনও ভূমিকা ছাড়াই ফুটবলারদের কাছাকাছি পৌঁছে যেতেন এবং দলের অভ্যন্তরীণ সিদ্ধান্তে প্রভাব ফেলার চেষ্টা করতেন। এই রহস্যময় ব্যক্তিত্বের অনুপ্রবেশ এবং মন্তব্যই যে ড্রেসিংরুমের পরিবেশ ক্ষুণ্ণ করেছিল, তা ব্রুজোঁর বক্তব্য থেকে স্পষ্ট।



